2 Chronicles 26:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে উষিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে লোকেরা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে বাদশাহ্দের কবর-স্থানের ক্ষেতে তাঁকে দাফন করলো, কারণ তাঁরা বললো তিনি কুষ্ঠরোগী। পরে তাঁর পুত্র যোথম তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষিয় তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে তাদেরই কাছাকাছি এমন এক কবরস্থানে কবর দেওয়া হল, যেটি রাজাদেরই ছিল, কারণ প্রজারা বলল, “তাঁর কুষ্ঠরোগ হয়েছিল।” তাঁর ছেলে যোথম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে উষিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকেরা তাঁহার পিতৃলোকদের সহিত রাজাদের কবর-স্থানের ক্ষেত্রে তাঁহার কবর দিল, কারণ তাহারা কহিল, তিনি কুষ্ঠী। পরে তাঁহার পুত্র যোথম তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে উষিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকেরা তাঁহার পিতৃলোকদের সহিত রাজাদের কবর-স্থানের ক্ষেত্রে তাঁহার কবর দিল, কারণ তাঁহারা কহিল, তিনি কুষ্ঠরোগী। পরে তাঁহার পুত্র যোথম তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে উষিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁকে রাজাদের কবরস্থানের পাশে একটা মাঠে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল, কারণ লোকেরা বলল, “তাঁর চর্মরোগ হয়েছিল।” তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে উষিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁকে বাদশাহ্দের কবরস্থানের পাশে একটা মাঠে তাঁর পূর্বপুরুষদের সংগে দাফন করা হল, কারণ লোকেরা বলল, “তাঁর চর্মরোগ হয়েছিল।” তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসিয়ের মৃত্যুর পর তাঁকে রাজপরিবারের সমাধিভূমিতে সমাহিত করা হলেও রাজ পরিবারের সমাধিগুহায় তার স্থান হল না। তাঁর পুত্র যোথাম রাজার উত্তরাধিকারীরূপে রাজা হয়ে রাজ্যভার গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উষিয়র মৃত্যুর পর তাকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর না দিয়ে তাঁদের সমাধিক্ষেত্রের নিকটস্থ এক মাঠে সমাধিস্থ করা হয়| তিনি কুষ্ঠরোগী হওয়ায় লোকরা তাঁকে রাজাদের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করেনি| তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র যোথম তাঁর জায়গায় নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে উষিয় তাঁর পূর্বপুরুষদের সাথে ঘুমিয়ে পড়লে, লোকেরা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে রাজাদের কবর দেওয়ার জায়গা তাঁর কবর দিল, কারণ তারা বলল, “তাঁর কুষ্ঠরোগ হয়েছিল।” তারপর তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম রাজা হলেন।