2 Chronicles 26:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাকারিয়া তাঁকে আল্লাহ্‌কে ভয় করতে নির্দেশনা দিতেন। জাকারিয়ার সময়কালে তিনি আল্লাহ্‌র খোঁজ করতে থাকলেন; আর যতকাল মাবুদের খোঁজ করলেন, তত কাল আল্লাহ্‌ তাঁকে কৃতকার্য করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তাঁকে ঈশ্বরভয় শিক্ষা দিলেন, সেই সখরিয়ের জীবনকালে বরাবর তিনি ঈশ্বরের অন্বেষণ করে গেলেন। যতদিন তিনি সদাপ্রভুর অন্বেষণ করে গেলেন, ততদিন ঈশ্বর তাঁকে সাফল্যও দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সখরিয়, তাঁহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করিতে থাকিলেন; আর যত কাল সদাপ্রভুর অন্বেষণ করিলেন, তত কাল ঈশ্বর তাঁহাকে কৃতকার্য্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সখরিয়, তাঁহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করিতে থাকিলেন; আর যত কাল সদাপ্রভুর অন্বেষণ করিলেন, তত কাল ঈশ্বর তাঁহাকে কৃতকার্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সখরিয়ের সময়কালে তিনি ঈশ্বরের ইচ্ছামত চলতেন। ঈশ্বরকে ভয় করতে সখরিয় তাঁকে উপদেশ দিতেন। যতদিন তিনি সদাপ্রভুর ইচ্ছামত চলেছিলেন ততদিন ঈশ্বরও তাঁকে সফলতা দান করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাকারিয়ার সময়কালে তিনি আল্লাহ্‌র ইচ্ছামত চলতেন। আল্লাহ্‌কে ভয় করতে জাকারিয়া তাঁকে উপদেশ দিতেন। যতদিন তিনি মাবুদের ইচ্ছামত চলেছিলেন ততদিন আল্লাহ্‌ও তাঁকে সফলতা দান করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ধর্মীয় পরামর্শদাতা সখরিয় যতদিন বেঁচে ছিলেন, ততদিন তনি বিশ্বস্তভাবে প্রভু পরমেশ্বরের সেবা করেছেন এবং ঈশ্বর তাঁকে সমৃদ্ধি দান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সখরিয়র জীবদ্দশায় তাঁর কাছ থেকে শিক্ষা লাভ করে ও অনুপ্রেরণা পেয়ে উষিয় ঈশ্বরকে অনুসরণ করেছিলেন| আর ঈশ্বরের প্রতি যতদিন তাঁর অবিচল ভক্তি ছিল প্রভু ঈশ্বরও তাঁকে সাফল্য দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের দর্শক, বুদ্ধিমান যে সখরিয়ে র উষিয়কে উপদেশ দিলেন জীবনকালে ঈশ্বরের খোঁজ করতেন; আর যতদিন তিনি সদাপ্রভুর খোঁজ করলেন, ততদিন ঈশ্বরও তাঁকে সফলতা দান করলেন।