2 Chronicles 26:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যাত্রা করে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করলেন এবং গাতের প্রাচীর, যব্নির প্রাচীর ও অসদোদের প্রাচীর ভেঙে ফেললেন এবং অস্দোদ অঞ্চলে ও ফিলিস্তিনীদের মধ্যে কতকগুলো নগর নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন এবং গাতের, যবনির ও অস্দোদের প্রাচীর ভেঙে দিলেন। পরে তিনি অস্দোদের কাছে ও ফিলিস্তিনীদের মাঝখানে অন্যান্য স্থানে নতুন করে কয়েকটি নগর গড়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যাত্রা করিয়া পলেষ্টিয়দের সহিত যুদ্ধ করিলেন, এবং গাতের প্রাচীর, যব্নির প্রাচীর ও অস্দোদের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিলেন, এবং অস্দোদ অঞ্চলে ও পলেষ্টীয়দের মধ্যে কতকগুলি নগর নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যাত্রা করিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন, এবং গাতের প্রাচীর, যব্নির প্রাচীর ও অস্দোদের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিলেন, এবং অস্দোদ অঞ্চলে ও পলেষ্টীয়দের মধ্যে কতকগুলি নগর নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং গাৎ, যব্নির ও অস্দোদের দেয়াল ভেংগে ফেললেন। তারপর তিনি অস্দোদ এলাকায় এবং পলেষ্টীয়দের অন্যান্য জায়গায় কতগুলো দেয়াল-ঘেরা গ্রাম আবার গড়ে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং গাৎ, যব্নির ও অস্দোদের দেয়াল ভেংগে ফেললেন। তারপর তিনি অস্দোদ এলাকায় এবং ফিলিস্তিনীদের অন্যান্য জায়গায় কতগুলো দেয়াল-ঘেরা গ্রাম আবার গড়ে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসিয় ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং গাৎ, যামনিয়া ও অসদোদের সমস্ত নগরের প্রাচীর ভেঙ্গে ফেলে অসদোদের কাছে এবং ফিলিস্তিয়ার অবশিষ্ট অঞ্চলে অনেক দুর্গনগরী নির্মাণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উষিয় পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, গাত, যব্নি ও অস্দোদ শহরগুলোর চারপাশের প্রাচীর ভেঙ্গে ফেলেছিলেন এবং অস্দোদ ও পলেষ্টীয় অধ্যুষিত অন্যান্য অঞ্চলগুলিতে নতুন শহরসমূহ তৈরী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং গাৎ, যব্নির ও অসদোদ প্রাচীর ভেঙে ফেললেন এবং অসদোদ এলাকায় এবং পলেষ্টীয়দের মধ্যে কতগুলি নগর তৈরী করলেন।