2 Chronicles 26:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উষিয় জেরুশালেমের কোণের দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উচ্চগৃহ গেঁথে দৃঢ় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে কোণার দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উষিয় কয়েকটি মিনার তৈরি করলেন, এবং সেগুলি মজবুতও করে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উষিয় যিরূশালেমের কোণের দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উচ্চ গৃহ গাঁথিয়া দৃঢ় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উষিয় যিরূশালেমের কোণের দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উচ্চ গৃহ গাঁথিয়া দৃঢ় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উষিয় যিরূশালেমের কোণার ফটকে, উপত্যকা-ফটকে এবং দেয়ালের কোণে উঁচু পাহারা-ঘর তৈরী করে সেগুলো শক্তিশালী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উষিয় জেরুজালেমের কোণার দরজায়, উপত্যকা-দরজায় এবং দেয়ালের কোণে উঁচু পাহারা-ঘর তৈরী করে সেগুলো শক্তিশালী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা উৎসিয় জেরুশালেমের সুরক্ষাব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য কোণের দ্বারে উপত্যকার দ্বারে এবং নগরীর প্রাচীর যেখানে বাঁক নিয়ে ঘুরে ঘুরে গেছে সেই স্থানগুলিতে মিনার নির্মাণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের কোণার ফটকে, উপত্যকার ফটকে এবং প্রাচীরের বাঁকের মুখে উষিয় সুদৃঢ় নজরদারি স্তম্ভসমূহ তৈরী করেছিলেন এবং সেগুলোর সবগুলোকে দূর্গ দিয়ে বেষ্টিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উষিয় যিরূশালেমের কোণের দরজায়, উপত্যকার দরজায় এবং প্রাচীরের কোণে উঁচু ঘর তৈরী করে সেগুলি শক্তিশালী করলেন।