2 Chronicles 27:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোথম তাঁর পিতা উষিয়ের সমস্ত কার্যানুসারে মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা করতেন, কিন্তু মাবুদের বায়তুল মোকাদ্দসে যেতেন না; এবং লোকেরা সেই সময়েও দুরাচরণ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবা উষিয়ের মতো তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তাই করলেন, তবে তাঁর মতো তিনি কিন্তু সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করেননি। প্রজারা অবশ্য তাদের অসৎ কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোথম আপন পিতা উষিয়ের সমস্ত কার্য্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা নায্য তাহা করিতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যাইতেন না; এবং লোকেরা তৎকালেও দুরাচরণ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোথম আপন পিতা উষিয়ের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যাইতেন না; এবং লোকেরা তৎকালেও দুরাচরণ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোথম তাঁর বাবার মত সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন। এছাড়া তিনি তাঁর বাবার মত ভুল করেন নি; ধূপ জ্বালাবার জন্য তিনি সদাপ্রভুর ঘরে যান নি। তবুও লোকেরা খারাপ কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোথম তাঁর পিতার মত মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন। এছাড়া তিনি তাঁর পিতার মত ভুল করেন নি; ধূপ জ্বালাবার জন্য তিনি মাবুদের ঘরে যান নি। তবুও লোকেরা খারাপ কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার আদর্শ অনুসরণ করে তিনি পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন। তবে তিনি তাঁর পিতার মত মন্দিরে ধূপ জ্বালাতে যাওয়ার ধৃষ্টতা করে পাপ করেন নি। কিন্তু তাহলেও প্রজারা তাদের পাপাচরণ পরিত্যাগ করে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোথম প্রভুর অভিপ্রায় অনুসারে তাঁর পিতা উষিয়র মতোই ঈশ্বরকে অনুসরণ করতেন| কিন্তু তিনি কখনও তাঁর পিতা উষিয়র মতো প্রভুর মন্দিরে ঢুকে ধুপধূনো দেবার দুঃসাহস প্রকাশ করেন নি| কিন্তু তা সত্ত্বেও লোকেরা পাপাচরণ করে যেতে লাগলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোথম তাঁর বাবা উষিয়ের সমস্ত কাজ অনুসারে সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যেতেন না এবং লোকেরা তখনও খারাপ কাজ করত।