2 Chronicles 27:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মাবুদের গৃহের উচ্চতর দ্বার নির্মাণ করালেন এবং ওফলের দেয়ালের অনেক স্থান নির্মাণ করালেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথম সদাপ্রভুর মন্দিরের উচ্চতর দ্বারটি নতুন করে আরেকবার তৈরি করলেন এবং ওফল পাহাড়ের প্রাচীরে ব্যাপক কাজ করিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাঁথাইলেন, এবং ওফলের ভিত্তির অনেক স্থান গাঁথাইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাঁথাইলেন, এবং ওফলের দেওয়ালের অনেক স্থান গাঁথাইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোথম সদাপ্রভুর ঘরের উঁচু জায়গার ফটকটা মেরামত করেছিলেন এবং ওফল পাহাড়ের দেয়ালের অনেক জায়গা মজবুত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোথম মাবুদের ঘরের উঁচু জায়গার দরজাটা মেরামত করেছিলেন এবং ওফল পাহাড়ের দেয়ালের অনেক জায়গা মজবুত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোথামই মন্দিরের উত্তর দিকের তোরণদ্বার নির্মাণ করেন এবং জেরুশালেমের ওফেল নামে নগর-প্রাচীরের উপরে আরও অনেক কিছু নির্মাণ ও সংস্কারের কাজ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোথম প্রভুর মন্দিরের উত্তর দরজাটি পুনর্নির্মাণ করা ছাড়াও ওফলের প্রাচীরের ওপর অনেক কিছু স্থাপন করেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সদাপ্রভুর গৃহের উঁচু দরজা তৈরী করলেন এবং ওফল পাহাড়ের ওপরের অনেক জায়গাকে মজবুত করলেন;