2 Chronicles 27:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এহুদার পর্বতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে অবরোধ দেয়াল ও উচ্চগৃহ নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার পাহাড়ি এলাকায় তিনি কয়েকটি নগর তৈরি করলেন এবং বনাঞ্চলেও কয়েকটি দুর্গ ও মিনার তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিহূদার পর্ব্বতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে গড় ও দুর্গ নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিহূদার পর্বতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে গড় ও দুর্গ নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিহূদার পাহাড়গুলোতে দেয়াল-ঘেরা গ্রাম তৈরী করলেন এবং বন এলাকায় দুর্গ এবং উঁচু পাহারা-ঘর তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এহুদার পাহাড়গুলোতে দেয়াল-ঘেরা গ্রাম তৈরী করলেন এবং বন এলাকায় কেল্লা এবং উঁচু পাহারা-ঘর তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার পার্বত্য অঞ্চলের নানাস্থানে তিনি নগর স্থাপন করেন এবং বনাঞ্চলে অনেক গড় ও দুর্গ নির্মাণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার পার্বত্য অঞ্চলে বেশ কিছু শহর স্থাপন করেছিলেন| এছাড়াও তিনি জঙ্গলে দুর্গ ও নজরদারির জন্য স্তম্ভ বানান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যিহূদার পর্বতে ঘেরা দেশে নানা জায়গায় নগর এবং বনে উঁচু পাহারা-ঘর ও দুর্গ তৈরী করলেন।