2 Chronicles 27:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এইভাবে যোথম শক্তিমান হলেন, কেননা তিনি তাঁর আল্লাহ্ মাবুদের সাক্ষাতে তাঁর পথ স্থির করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথম তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে অবিচলিতভাবে চলেছিলেন বলেই শক্তিশালী হয়ে উঠতে পেরেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যোথম শক্তিমান্ হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে আপন পথ ব্যবস্থিত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যোথম শক্তিমান হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে আপন পথ ব্যবস্থিত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে চলতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর মাবুদ আল্লাহ্র পথে চলতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোথাম একনিষ্ঠভাবে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাধ্য হয়ে চলতেন বলেই তিনি পরাক্রমশালী হয়ে উঠেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর ঈশ্বরকে অনুসরণ করে যোথম শক্তিশালী হয়ে উঠেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে চলতেন।