2 Chronicles 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোথমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, তাঁর সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইসরাইল ও এহুদার বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথমের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তাঁর সব যুদ্ধবিগ্রহ ও তিনি আরও যা যা করলেন, সেসব ইস্রায়েল ও যিহূদার রাজাদের পুস্তকে লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোথমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোথমের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, তাঁহার সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং তাঁর চালচলনের কথা সবই “ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং তাঁর চালচলনের কথা সবই “ইসরাইল ও এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোথামের রাজত্বকালের সমস্ত কার্যবিবরণ, তাঁর শাসন প্রণালী ‘ইসরায়েল ও যিহুদা বংশের ইতিহাসে’ লিপিবদ্ধ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আর যা কিছু করেছিলেন সেসব ও তাঁর যুদ্ধের বিবরণী ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোথমের বাকি কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং চরিত্র, দেখো, “ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস” বইটিতে লেখা আছে।