2 Chronicles 27:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলে লোকেরা দাউদ নগরে তাঁকে দাফন করলো এবং তাঁর পুত্র আহস তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথম তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং দাউদ-নগরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর ছেলে আহস রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকেরা তাঁহাকে দায়ূদ-নগরে কবর দিল, এবং তাঁহার পুত্র আহস তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকেরা তাঁহাকে দায়ূদ-নগরে কবর দিল, এবং তাঁহার পুত্র আহস তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে গেলেন এবং তাঁকে দায়ূদ-শহরে কবর দেওয়া হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে গেলেন এবং তাঁকে দাউদ-শহরে দাফন করা হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোথামের মৃত্যুর পর দাউদ নগরে তাঁকে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র আহস তাঁর সিংহাসনে বসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে দায়ুদ নগরীতে সমাধিস্থ করা হল| এরপর যোথমের জায়গায় রাজা হলেন তাঁরই পুত্র আহস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লে লোকেরা তাঁকে দায়ূদ নগরে কবর দিল এবং তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।