2 Chronicles 28:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহস বিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে ষোল বছর কাল রাজত্ব করেন; তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের মত মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য তা করতেন না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহস কুড়ি বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি ষোলো বছর রাজত্ব করলেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মতো তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো, তা করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন; তিনি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন; তিনি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেন না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহস বিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা করতেন তিনি তেমন করতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহস বিশ বছর বয়সে বাদশাহ্‌ হয়েছিলেন এবং জেরুজালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তাঁর পূর্বপুরুষ দাউদ যেমন মাবুদের চোখে যা ভাল তা করতেন তিনি তেমন করতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহস কুড়ি বৎসর বয়সে রাজা হন এবং জেরুশালেমে ষোল বৎসর রাজত্ব করেন। তিনি পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ না করে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণার কাজ করতেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহস 20 বছর বয়সে রাজা হয়ে মোট 16 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তিনি তাঁর ধর্মনিষ্ঠ পূর্বপুরুষ দায়ুদের মতো বা প্রভুর অভিপ্রায় অনুযায়ী জীবনযাপন করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহসের বয়স কুড়ি বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন করেছিলেন তেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা তিনি করতেন না।