2 Chronicles 28:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন এহুদা ও জেরুশালেমের লোকদেরকে তোমাদের গোলাম-বাঁদী করে বশে রাখার মানস করছো; কিন্তু তোমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে তোমাদের নিজেদেরও কি দোষ নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আবার তোমরা যিহূদা ও জেরুশালেমের পুরুষ ও মহিলাদের ক্রীতদাস-দাসী করতে চাইছ। কিন্তু তোমরাও কি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে করা পাপের দোষে দোষী নও?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে আপনাদের দাস দাসী করিয়া বশে রাখিবার মানস করিতেছ; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের নিজেরও কি দোষ নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে আপনাদের দাস-দাসী করিয়া বশে রাখিবার মানস করিতেছ; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের নিজেরও কি দোষ নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এখন আপনারা যিহূদা ও যিরূশালেমের লোকদের আপনাদের দাস-দাসী করতে চাইছেন। কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কি আপনারাও দোষী নন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এখন আপনারা এহুদা ও জেরুজালেমের লোকদের আপনাদের গোলাম ও বাঁদী করতে চাইছেন। কিন্তু আপনাদের মাবুদ আল্লাহ্র কাছে কি আপনারাও দোষী নন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমরা আবার জেরুশালেম ও যিহুদীয়ার নর-নারীদের তোমাদের ক্রীতদাস ও দাসী করে রাখতে চেয়েছ। তোমরা কি জান না যে তোমরাও তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে অপরাধ করেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যিহূদা এবং জেরুশালেমের বন্দীদের ক্রীতদাস হিসেবে রাখবার পরিকল্পনা করেছিলে| কিন্তু তোমরা নিজেরাই প্রভুর বিরুদ্ধে পাপ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন আপনারা যিহূদা ও যিরূশালেমের লোকদের আপনাদের দাস দাসী করে রাখতে চাইছেন। কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কি আপনারাও দোষী নন?