2 Chronicles 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদেরকে বললেন, তোমরা বন্দীদেরকে এই স্থানে এনো না; কেননা আমাদের গুনাহ্‌ ও দোষগুলোর উপরে, তোমরা মাবুদের কাছে আমাদেরকে আরও দোষগ্রস্ত করতে মানস করছো; আমাদের তো মহাদোষ হয়েছে ও ইসরাইলের উপরে মাবুদের প্রচণ্ড ক্রোধ রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা এই বন্দিদের এখানে আনবে না,” তারা বললেন, “তা না হলে আমরাই সদাপ্রভুর কাছে দোষী হয়ে যাব। আমরা যত পাপ ও অপরাধ করেছি, তার সাথে কি তোমরা এই পাপটিও যোগ করতে চাইছ? কারণ আমাদের পাপের পরিমাণ ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছে, আর ইস্রায়েলের উপর তাঁর ক্রোধ অবস্থান করে আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদিগকে কহিলেন, তোমরা বন্দিদিগকে এ স্থানে আনিও না; কেননা আমাদের পাপ ও দোষ সকলের উপরে, তোমরা সদাপ্রভুর নিকটে আমাদিগকে [আরও] দোষগ্রস্ত করিতে মানস করিতেছ; আমাদের ত মহাদোষ হইয়াছে, ও ইস্রায়েলের উপরে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদিগকে কহিলেন, তোমরা বন্দিদিগকে এই স্থানে আনিও না; কেননা আমাদের পাপ ও দোষ সকলের উপরে, তোমরা সদাপ্রভুর নিকটে আমাদিগকে [আরও] দোষগ্রস্ত করিতে মানস করিতেছ; আমাদের ত মহাদোষ হইয়াছে, ও ইস্রায়েলের উপরে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বললেন, “ঐ বন্দীদের তোমরা এখানে আনবে না; আনলে আমরা সদাপ্রভুর কাছে দোষী হব। আমাদের পাপ ও দোষের সংগে কি তোমরা আরও কিছু যোগ দিতে চাও? আমরা তো ভীষণভাবে দোষী হয়েই রয়েছি আর সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ ইস্রায়েলের উপর রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বললেন, “ঐ বন্দীদের তোমরা এখানে আনবে না; আনলে আমরা মাবুদের কাছে দোষী হব। আমাদের গুনাহ্‌ ও দোষের সংগে কি তোমরা আরও কিছু যোগ দিতে চাও? আমরা তো ভীষণভাবে দোষী হয়েই রয়েছি আর মাবুদের ভয়ংকর রাগ ইসরাইলের উপর রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, ঐ বন্দীদের এখানে এনো না! আমরা এরই মধ্যে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি এবং তাঁর হাতে দণ্ডিত হওয়ার জন্য তাঁকে ক্রুদ্ধ করে তুলেছি। এখন তোমরা এমন একটা কাজ করতে চাইছ যা আমাদের পাপের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা ইস্রায়েলীয় সেনাদের বললেন, “যিহূদা থেকে কাউকে আর বন্দী করে এখানে নিয়ে এসো না কারণ তাতে প্রভুর প্রতি আমাদের পাপের বোঝা উত্তরোত্তর বাড়বে| এতে প্রভু আমাদের ও ইস্রায়েলের প্রতি খুবই ক্ষুব্ধ হবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা তাদের বললেন, “ঐ বন্দীদের তোমরা এখানে আনবে না কারণ আমাদের পাপ ও দোষ সবার থেকে বেশি; আনলে আমরা সদাপ্রভুর কাছে দোষী হব। আমাদের পাপ ও দোষের সঙ্গে কি তোমরা আরও কিছু যোগ দিতে চাও? আমরা তো ভীষণভাবে দোষী হয়েই রয়েছি আর সদাপ্রভুর ভয়ঙ্কর ক্রোধ ইস্রায়েলের উপর রয়েছে।”