2 Chronicles 28:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফিলিস্তিনীরা নিম্নভূমি ও এহুদার দক্ষিণাঞ্চলের সমস্ত নগর আক্রমণ করে বৈৎশেমশ, অয়ালোন, গদেরোৎ, সোখো ও তার উপনগরগুলো, তিম্না ও তার উপনগরগুলো এবং গিম্‌সো ও তার উপনগরগুলো হস্তগত করে সেসব স্থানে বসতি করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে আবার ফিলিস্তিনীরা পাহাড়ের পাদদেশে ও যিহূদার নেগেভে অবস্থিত নগরগুলিতে হানা দিয়েছিল। তারা বেত-শেমশ, অয়ালোন ও গদেরোতের সাথে সাথে সোখো, তিম্না ও গিমসো এবং সেখানকার চারপাশের গ্রামগুলিও দখল করে সেগুলিতে বসবাস করতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পলেষ্টীয়েরা নিম্নভূমির ও যিহূদার দক্ষিণাঞ্চলের নগর সকল আক্রমণ করিয়া বৈৎশেমশ, অয়ালোন, গদেরোৎ, সোখো ও তাহার উপনগরগুলি, তিম্না ও তাহার উপনগরগুলি, এবং গিম্‌সো ও তাহার উপনগরগুলি হস্তগত করিয়া সেই সকল স্থানে বসতি করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পলেষ্টীয়েরা নিম্নভূমির ও যিহূদার দক্ষিণাঞ্চলের নগর সকল আক্রমণ করিয়া বৈৎ-শেমশ, অয়ালোন, গদেরোৎ, সোখো ও তাহার উপনগরগুলি, তিম্না ও তাহার উপনগরগুলি, এবং গিম্‌সো ও তাহার উপনগরগুলি হস্তগত করিয়া সেই সকল স্থানে বসতি করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে আবার পলেষ্টীয়েরা তখন নীচু পাহাড়ী এলাকার গ্রামগুলোতে এবং যিহূদার নেগেভে হানা দিয়েছিল। তারা বৈৎ-শেমশ, অয়ালোন, গদেরোৎ এবং আশেপাশের জায়গা সুদ্ধ সোখো, তিম্না ও গিম্‌সো অধিকার করে নিয়ে সেখানে বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে আবার ফিলিস্তিনীরা তখন নীচু পাহাড়ী এলাকার গ্রামগুলোতে এবং এহুদার নেগেভে হানা দিয়েছিল। তারা বৈৎ-শেমশ, অয়ালোন, গদেরোৎ এবং আশেপাশের জায়গা সুদ্ধ সোখো, তিম্না ও গিম্‌সো অধিকার করে নিয়ে সেখানে বাস করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই একই সময়ে ফিলিস্তিনীরা পশ্চিমের পাহাড়তলী ও দক্ষিণ যিহুদীয়ার শহরগুলি আক্রমণ করছিল। তারা বেথ-শেমেশের নগরগুলি, অয়ালোন, গদেরোৎ, সোখোর নগরগুলি, তিম্‌না ও গিম্‌সোর গ্রামাঞ্চলগুলি অধিকার করে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রাও এসে দক্ষিণ যিহূদা ও যিহূদার পার্বত্য অঞ্চলে বৈৎ‌শেমশে, অয়ালোন, গদেরোত্‌, সোখো, তিথা, গিম্সো প্রমুখ শহর ও এইসব শহরের পাশ্ববর্তী গ্রামগুলো দখল করে বসবাস করতে শুরু করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে আবার পলেষ্টীয়েরা তখন নীচু পাহাড়ী এলাকার গ্রামগুলোতে এবং যিহূদার দক্ষিণে অঞ্চলের নগরগুলি আক্রমণ করে নেগেভে হানা দিয়েছিল বৈৎ-শেমশ, অয়ালোন, গদেরোৎ এবং আশেপাশের জায়গা সুদ্ধ সোখো, তিম্না ও গিম্‌সো অধিকার করে নিয়ে সেই সব জায়গায় বাস করছিল।