2 Chronicles 28:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইসরাইলের বাদশাহ্ আহসের জন্য মাবুদ এহুদাকে নত করলেন, কারণ তিনি এহুদায় স্বেচ্ছাচার এবং মাবুদের বিরুদ্ধে নিতান্তই বিশ্বাস ভঙ্গ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল-রাজ আহসের জন্যই সদাপ্রভু যিহূদাকে নত করলেন, কারণ যিহূদায় আহস অসদাচারের উদ্যোক্তা হলেন এবং সদাপ্রভুর প্রতি সবচেয়ে বেশি অবিশ্বস্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-রাজ আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নত করিলেন, কারণ তিনি যিহূদায় স্বেচ্ছাচার এবং সদাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্যলঙ্ঘন করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-রাজ আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নত করিলেন, কারণ তিনি যিহূদায় স্বেচ্ছাচার এবং সদাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্যলঙ্ঘন করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নীচু করেছিলেন, কারণ আহস যিহূদায় মন্দতা বৃদ্ধি পেতে দিয়েছিলেন এবং নিজে সদাপ্রভুর প্রতি খুব বেশী অবিশ্বস্ত হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ আহসের জন্য মাবুদ এহুদাকে নীচু করেছিলেন, কারণ আহস এহুদায় খারাপী বৃদ্ধি পেতে দিয়েছিলেন এবং নিজে মাবুদের প্রতি খুব বেশী বেঈমানী করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ আহস তাঁর প্রজাদের প্রাপ্য ন্যায্যা অধিকার থেকে বঞ্চিত করেছিলেন এবং প্রভু পরমেশ্বরের কাছে সত্য লঙ্ঘন করায় প্রভু পরমেশ্বর যিহুদীয়ার উপর এই বিপর্যয় এনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহস যিহূদার লোকদের পাপের পথে পরিচালনা করার জন্যই প্রভু যিহূদাকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছিলেন| আহস প্রভুতে মোটেই বিশ্বাসী ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ রাজা আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নীচু করেছিলেন, কারণ আহস যিহূদায় মন্দতা বৃদ্ধি পেতে দিয়েছিলেন এবং নিজে সদাপ্রভুর প্রতি খুব বেশী পাপ করেছিলেন।