2 Chronicles 28:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আহস মাবুদের গৃহের, রাজপ্রাসাদের ও কর্মকর্তাদের কাছ থেকে মূল্যবান ধন-সম্পদ নিয়ে আসেরিয়ার বাদশাহ্কে দিলেও তাঁর কিছু সাহায্য হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দির থেকে এবং রাজপ্রাসাদ থেকে ও কর্মকর্তাদের কাছ থেকে আহস বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেগুলি আসিরিয়ার রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতেও তাঁর কোনও লাভ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আহস সদাপ্রভুর গৃহের, রাজবাটীর ও অধ্যক্ষদের কতক ধন লইয়া অশূর-রাজকে দিলেও তাঁহার কিছু সাহায্য হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আহস সদাপ্রভুর গৃহের, রাজবাটীর ও অধ্যক্ষদের কতক ধন লইয়া অশূর-রাজকে দিলেও তাঁহার কিছু সাহায্য হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আহস সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী থেকে এবং নেতাদের কাছ থেকে কিছু দামী জিনিসপত্র নিয়ে আসিরিয়ার রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতে কিছুই হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আহস মাবুদের ঘর ও রাজবাড়ী থেকে এবং নেতাদের কাছ থেকে কিছু দামী জিনিসপত্র নিয়ে আশেরিয়ার বাদশাহ্কে উপহার দিলেন, কিন্তু তাতে কিছুই হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা আহস মন্দির, রাজপ্রাসাদ এবং প্রজাদের নেতৃবৃন্দের বাড়ী থেকে ধন সম্পদ নিয়ে সম্রাটের কাছে প্রণামী পাঠালেন কিন্তু তাতেও তাঁর কোনও সাহায্য পেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দির, রাজপ্রাসাদ ও রাজপুত্রদের থাকা জায়গা থেকে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে সেসব অশূররাজকে দিয়েও আহস তাঁকে সন্তুষ্ট করতে পারেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আহস সদাপ্রভুর ঘর থেকে এবং রাজবাড়ী থেকে এবং নেতাদের কাছ থেকে কিছু দামী জিনিসপত্র নিয়ে অশূর রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতে কিছু লাভ হল না।