2 Chronicles 28:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই কষ্টের সময়ে বাদশাহ্ আহস মাবুদের বিরুদ্ধে আরও বিশ্বাস ভঙ্গ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর এই কষ্টের সময় রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও বেশি অবিশ্বস্ত হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ক্লেশের সময়ে তিনি, সেই আহস রাজা, সদাপ্রভুর বিরুদ্ধে আরও সত্যলঙ্ঘন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ক্লেশের সময়ে তিনি, সেই আহস রাজা, সদাপ্রভুর বিরুদ্ধে আরও সত্যলঙ্ঘন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর এই কষ্টের সময়ে রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও অবিশ্বস্ত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর এই কষ্টের সময়ে বাদশাহ্ আহস মাবুদের প্রতি আরও বেঈমানী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবস্থা যখন আরও খারাপ হয়ে উঠল তখন আহস প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে এত পাপ করতে লাগলেন যা আগে কোন দিন হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্কটাবস্থায় আহস আরো বেশী করে পাপাচরণ ও প্রভুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করতে শুরু করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর এই কষ্টের দিনের এই একই রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও বেশী পাপ করলেন।