2 Chronicles 28:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দামেস্কের যে দেবতারা তাঁকে আঘাত করেছিল, তিনি তাদের উদ্দেশে কোরবানী করলেন; আর বললেন, অরামীয় বাদশাহ্দের দেবতারাই তাঁদের সাহায্য করেন, অতএব আমি তাঁদেরই উদ্দেশে কোরবানী করবো, তাতে তাঁরা আমারও সাহায্য করবেন। কিন্তু তারাই তাঁর ও সমস্ত ইসরাইলের বিনাশের কারণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দামাস্কাসের সেই দেবতাদের কাছে বলি উৎসর্গ করলেন, যারা তাঁকে পরাজিত করল; কারণ তিনি ভেবেছিলেন, “যেহেতু অরামের রাজাদের দেবতারা তাদের সাহায্য করেছে, তাই আমিও তাদের কাছে বলি উৎসর্গ করব, যেন তারা আমাকেও সাহায্য করে।” কিন্তু তারাই তাঁর ও সমগ্র ইস্রায়েলের পতনের কারণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দম্মেশকের যে দেবগণ তাঁহাকে আঘাত করিয়াছিল, তিনি তাহাদের উদ্দেশে বলিদান করিলেন; আর কহিলেন, অরামীয় রাজাদের দেবগণই তাঁহাদের সাহায্য করেন, অতএব আমি তাঁহাদেরই উদ্দেশে বলিদান করিব, তাহাতে তাঁহারা আমারও সাহায্য করিবেন। কিন্তু তাহারাই তাঁহার ও সমস্ত ইস্রায়েলের বিনাশের কারণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দম্মেশকের যে দেবগণ তাঁহাকে আঘাত করিয়াছিল, তিনি তাহাদের উদ্দেশে বলিদান করিলেন; আর কহিলেন, অরামীয় রাজাদের দেবগণই তাঁহাদের সাহায্য করেন, অতএব আমি তাঁহাদেরই উদ্দেশে বলিদান করিব, তাহাতে তাঁহারা আমারও সাহায্য করিবেন। কিন্তু তাহারাই তাঁহার ও সমস্ত ইস্রায়েলের বিনাশের কারণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্কের দেবতারা তাঁকে হারিয়ে দিয়েছে ভেবে তিনি সেই দেবতাদের কাছে পশু উৎসর্গ করলেন। তিনি ভাবলেন, “অরামের রাজাদের দেবতারা তাঁদের সাহায্য করে, কাজেই সাহায্য পাবার জন্য আমি সেই দেবতাদের কাছে পশু উৎসর্গ করব।” কিন্তু সেই দেবতারাই হল তাঁর ও সমস্ত ইস্রায়েলের সর্বনাশের কারণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কের দেবতারা তাঁকে হারিয়ে দিয়েছে ভেবে তিনি সেই দেবতাদের কাছে পশু-উৎসর্গ করলেন। তিনি ভাবলেন, “সিরিয়ার বাদশাহ্দের দেবতারা তাঁদের সাহায্য করে, কাজেই সাহায্য পাবার জন্য আমি সেই দেবতাদের কাছে পশু-উৎসর্গ করব।” কিন্তু সেই দেবতারাই হল তাঁর ও সমস্ত ইসরাইলের সর্বনাশের কারণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁকে পরাজিত করেছিল সেই সিরিয়ার দেবতাদের কাছে তিনি বলি উৎসর্গ করলেন। তিনি বললেন, সিরিয়ার দেবতারা সিরিয়ার রাজাদের সাহায্য করেছেন, সুতরাং আমি যদি তাঁদের কাছে বলি উৎসর্গ করি তাহলে আমাকেও তাঁরা সাহায্য করবেন। এর ফলে তাঁর উপরে ও জাতির উপরে বিপর্যয় নেমে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি দম্মেশকের লোকদের দেবতার কাছে বলিদান নিবেদন করলেন| তাদের হাতে পরাজিত হয়ে আহস ভাবলেন, “তাহলে আমি অরামের দেবতার আরাধনা করি ও তাঁর কাছে বলিদান করি, তাহলে নিশ্চয়ই এইসব দেবতাগণ ও তাদের উপাসকরা আমাকে সাহায্য করবে|” যাইহোক্, তাঁরা তাঁকে সাহায্য করতে পারেন নি এবং তাঁর পতন ঘটিয়েছিলেন| এবং তাঁর সঙ্গে, সমগ্র ইস্রায়েলের পতন হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দম্মেশকের যে দেবতারা তাঁকে হারিয়ে দিয়েছিল, তিনি সেই দেবতাদের কাছে পশু বলিদান করলেন। তিনি বললেন, “অরামের রাজাদের দেবতারা তাঁদের সাহায্য করে, আর আমি সাহায্য পাবার জন্য সেই দেবতাদের কাছে পশু বলি দেব।” আর তারা আমাকেও সাহায্য করবেন কিন্তু সেই দেবতারাই হল তাঁর ও সমস্ত ইস্রায়েলের সর্বনাশের কারণ।