2 Chronicles 28:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আহস তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চির নিদ্রায় নিদ্রিত হলেন, আর লোকেরা তাঁকে নগরে অর্থাৎ জেরুশালেমে দাফন করলো, ইসরাইলের বাদশাহ্‌দের কবরে দাফন করে নি; পরে তাঁর পুত্র হিষ্কিয় তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহস তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে জেরুশালেম নগরেই কবর দেওয়া হল, কিন্তু ইস্রায়েলের রাজাদের কবরে তাঁকে রাখা হয়নি। তাঁর ছেলে হিষ্কিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর লোকেরা তাঁহাকে নগরে অর্থাৎ যিরূশালেমে কবর দিল, ইস্রায়েল-রাজগণের কবরে লইয়া যায় নাই; পরে তাঁহার পুত্র হিষ্কিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর লোকেরা তাঁহাকে নগরে অর্থাৎ যিরূশালেমে কবর দিল, ইস্রায়েল-রাজগণের কবরে লইয়া যায় নাই; পরে তাঁহার পুত্র হিষ্কিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আহস তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং যিরূশালেম শহরে তাঁকে কবর দেওয়া হল, কিন্তু ইস্রায়েলের রাজাদের কবরস্থানে তাঁকে কবর দেওয়া হয় নি। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আহস তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং জেরুজালেম শহরে তাঁকে দাফন করা হল, কিন্তু ইসরাইলের বাদশাহ্‌দের কবরস্থানে তাঁকে দাফন করা হয় নি। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর পর আহসকে জেরুশালেমে সমাধিস্থ করা হয় কিন্তু রাজপরিবারের সমাধিভূমিতে তাঁর স্থান হয় নি, তাঁর পুত্র হিষ্কিয় তাঁর উত্তরাধিকারী হিসাবে রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহসের মৃত্যুর পর তাঁকে জেরুশালেমে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়| তবে তাঁকে ইস্রায়েলের রাজাদের সঙ্গে সমাধিস্থ করা হয়নি| তাঁর পরে তাঁর পুত্র হিষ্কিয় তার জায়গায় নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আহস তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং তারা যিরূশালেম শহরে তাঁকে কবর দিল, কিন্তু তারা তাঁকে ইস্রায়েলের রাজাদের কবরের জায়গা নিয়ে যায় নি। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন।