2 Chronicles 28:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তাঁর আল্লাহ্‌ মাবুদ তাঁকে অরামের বাদশাহ্‌র হাতে তুলে দিলেন, তাতে অরামীয়েরা তাঁকে পরাজিত করলো এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেস্কে নিয়ে গেল। আবার তাঁকে ইসরাইলের বাদশাহ্‌র হাতে তুলে দেওয়া হল, তিনিও মহাসংহারে তাঁকে পরাজিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে সঁপে দিলেন। অরামীয়েরা তাঁকে পরাজিত করল এবং তাঁর প্রজাদের মধ্যে অনেককে বন্দি করল ও তাদের দামাস্কাসে নিয়ে গেল। তাঁকে সেই ইস্রায়েলের রাজার হাতেও সঁপে দেওয়া হল, যিনি তাঁর অনেক লোকজনকে মেরে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে অরামরাজের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে অরামীয়েরা তাঁহাকে পরাজয় করিল, এবং তাঁহার অনেক লোককে বন্দি করিয়া দম্মেশকে লইয়া গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হস্তেও সমর্পিত হইলেন, ইনিও মহাসংহারে তাঁহাকে পরাজয় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে অরাম-রাজের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে অরামীয়েরা তাঁহাকে পরাজিত করিল, এবং তাঁহার অনেক লোককে বন্দি করিয়া দম্মেশকে লইয়া গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হস্তেও সমর্পিত হইলেন, ইনিও মহাসংহারে তাঁহাকে পরাজিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে তুলে দিলেন। অরামীয়েরা তাঁকে হারিয়ে দিল এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেস্কে নিয়ে গেল। তাঁকেও ইস্রায়েলের রাজা পেকহের হাতে তুলে দেওয়া হল। ইস্রায়েলের রাজা তাঁর অনেক লোককে মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই তাঁর মাবুদ আল্লাহ্‌ তাঁকে সিরিয়ার বাদশাহ্‌র হাতে তুলে দিলেন। সিরীয়রা তাঁকে হারিয়ে দিল এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেস্কে নিয়ে গেল। তাঁকেও ইসরাইলের বাদশাহ্‌ পেকহের হাতে তুলে দেওয়া হল। ইসরাইলের বাদশাহ্‌ তাঁর অনেক লোককে হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহসের পাপের ফলে তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সিরিয়ার রাজার হাতে তাঁকে পরাস্ত করালেন এবং রাজ্য বহু সংখ্যক যিহুদীয়াবাসীকে বন্দী করে দামাস্কাসে নিয়ে গেলেন। এ ছাড়াও রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-এর হাতেও প্রভু পরমেশ্বর আহসকে পরাজিত করালেন এবং যিহুদীয়ার 120,000 জন বীর যোদ্ধাকে এক দিনে বধ করালেন। তাঁদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই ঘটনাকে সংঘটিত হতে দিয়েছিলেন কারণ যিহুদীয়ার অধিবাসী তাঁকে পরিত্যাগ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু আহস এই সমস্ত পাপাচরণে লিপ্ত হয়েছিলেন সেহেতু প্রভু, তাঁর ঈশ্বর অরাম রাজের হাতে তাঁকে যুদ্ধে পরাজিত করেছিলেন| আহসের বহু সৈন্যকে বন্দী করে অরামরাজ তাদের দম্মেশকে নিয়ে যান| উপরন্তু, ইস্রায়েলের রাজা রমলিয়র পুত্র পেকহর হাতেও আহসের পরাজয় ঘটে| পেকহ ও তাঁর সেনাবাহিনী মিলে একদিনের মধ্যে যিহূদার 120,000 হাজার বীর সেনাকে হত্যা করেছিলেন| পেকহ এদের পরাজিত করতে পেরেছিলেন কারণ এরা তাদের পূর্বপুরুষের ঈশ্বরকে পরিত্যাগ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্যই আহসের ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে তুলে দিলেন। অরামীয়েরা তাঁকে হারিয়ে দিল এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেশকে নিয়ে গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হাতেও আহসকে তুলে দিল। ইস্রায়েলের রাজা তাঁর অনেক লোককে মেরে ফেললেন।