2 Chronicles 28:6 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ রমলিয়ের পুত্র পেকহ এহুদায় এক লক্ষ বিশ হাজার শক্তিশালী লোককে এক দিনে হত্যা করলেন, যেহেতু তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদকে ত্যাগ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রমলিয়ের ছেলে পেকহ একদিনেই যিহূদায় 1,20,000 সৈন্যকে হত্যা করলেন—কারণ যিহূদা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ রমলিয়ের পুত্র পেকহ যিহূদায় এক লক্ষ বিংশতি সহস্র বীর্য্যবান্ লোককে এক দিনে বধ করিলেন, যেহেতু তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ রমলিয়ের পুত্র পেকহ যিহূদায় এক লক্ষ বিংশতি সহস্র বীর্যবান লোককে এক দিনে বধ করিলেন, যেহেতু তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রমলিয়ের ছেলে পেকহ একদিনের মধ্যে যিহূদায় এক লক্ষ বিশ হাজার সৈন্যকে মেরে ফেললেন, কারণ যিহূদার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রমলিয়ের ছেলে পেকহ একদিনের মধ্যে এহুদায় এক লক্ষ বিশ হাজার সৈন্যকে হত্যা করলেন, কারণ এহুদার লোকেরা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্কে ত্যাগ করেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ একদিনের র মধ্যে যিহূদায় এক লক্ষ কুড়ি হাজার সাহসী সৈন্যকে মেরে ফেললেন, কারণ যিহূদার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিল।