2 Chronicles 29:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং ঊনত্রিশ বছর পর্যন্ত জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম অবিয়া, তিনি জাকারিয়ার কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে উনত্রিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম অবিয়। তিনি সখরিয়ের মেয়ে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্কিয় পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং ঊনত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম অবিয়া, তিনি সখরিয়ের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্কিয় পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং ঊনত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম অবিয়া, তিনি সখরিয়ের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে রাজা হয়ে যিরূশালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবিয়া; তিনি ছিলেন সখরিয়ের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে বাদশাহ্‌ হয়ে জেরুজালেমে ঊনত্রিশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবিয়া; তিনি ছিলেন জাকারিয়ার মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং ঊনত্রিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর জননী অবিয় ছিলেন সখরিয়ের কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় 25 বছর বয়সে রাজা হয়ে মোট 29 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মা অবিয়া ছিলেন সখরিয়র কন্যা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় পঁচিশ বছর বয়সে রাজা হয়ে রাজত্ব শুরু করেন এবং যিরূশালেমে ঊনত্রিশ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবিয়া; তিনি ছিলেন সখরিয়ের মেয়ে।