2 Chronicles 29:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমাদের উপর থেকে যেন তাঁর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হয়, এজন্য আমরা ইসরাইলের আল্লাহ্ মাবুদের সঙ্গে নিয়ম স্থাপন করবো, এ-ই এখন আমার মনোবাসনা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাথে এক নিয়ম স্থির করতে চলেছি, যেন তাঁর ভয়ংকর ক্রোধ আমাদের কাছ থেকে সরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমাদের হইতে তাঁহার প্রচণ্ড ক্রোধ যেন নিবৃত্ত হয়, এই জন্য আমরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত নিয়ম স্থাপন করিব, ইহাই এখন আমার মনোরথ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমাদের হইতে তাঁহার প্রচণ্ড ক্রোধ যেন নিবৃত্ত হয়, এই জন্য আমরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত নিয়ম স্থাপন করিব, ইহাই এখন আমার মনোরথ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সংগে একটা চুক্তি করতে চাই যাতে তাঁর ভয়ংকর ক্রোধ আমাদের উপর থেকে চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন ইসরাইলের মাবুদ আল্লাহ্র সংগে একটা চুক্তি করতে চাই যাতে তাঁর ভয়ংকর গজব আমাদের উপর থেকে চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মনস্থ করেছি, ইসরায়েলের ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে এক সন্ধিচুক্তি স্তাপন করব যাতে আমাদের উপর তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একারণে আমি হিষ্কিয় প্রভু ঈস্রায়েলের ঈশ্বরকে আবার নতুন করে প্রতিশ্রুতি দিতে চাই, যাতে তিনি আর আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে না থাকেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হৃদয় থেকে চাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে একটা চুক্তি করতে যাতে তাঁর ভয়ঙ্কর ক্রোধ আমাদের উপর থেকে দূরে চলে যায়।