2 Chronicles 29:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করতে আরম্ভ করে মাসের অষ্টম দিনে মাবুদের বারান্দাতে এল; আর আট দিনের মধ্যে মাবুদের গৃহ পবিত্র করলো এবং প্রথম মাসের ষোড়শ দিনে তা শেষ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের প্রথম দিনে তারা এই শুদ্ধকরণের কাজ শুরু করলেন, এবং মাসের অষ্টম দিনে তারা সদাপ্রভুর দ্বারমণ্ডপে পৌঁছে গেলেন। আরও আট দিন ধরে তারা সদাপ্রভুর মন্দিরটিকেই শুচিশুদ্ধ করে গেলেন, এবং প্রথম মাসের ষোড়শতম দিনে সে কাজ তারা সমাপ্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করিতে আরম্ভ করিয়া মাসের অষ্টম দিনে সদাপ্রভুর বারাণ্ডাতে আসিল; আর আট দিনের মধ্যে সদাপ্রভুর গৃহ পবিত্র করিল, এবং প্রথম মাসের ষোড়শ দিবসে তাহা সাঙ্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করিতে আরম্ভ করিয়া মাসের অষ্টম দিনে সদাপ্রভুর বারান্দাতে আসিল; আর আট দিনের মধ্যে সদাপ্রভুর গৃহ পবিত্র করিল, এবং প্রথম মাসের ষোড়শ দিবসে তাহা সাঙ্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা সকলে প্রথম মাসের প্রথম দিনে সদাপ্রভুর ঘর শুচি করতে শুরু করে মাসের আট দিনের দিন ঘরের বারান্দা পর্যন্ত আসলেন। আরও আটদিন ধরে তাঁরা সদাপ্রভুর ঘরটি শুচি করলেন এবং প্রথম মাসের ষোল দিনের দিন তা শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা সকলে প্রথম মাসের প্রথম দিনে মাবুদের ঘর পাক-সাফ করতে শুরু করে মাসের আট দিনের দিন ঘরের বারান্দা পর্যন্ত আসলেন। আরও আটদিন ধরে তাঁরা মাবুদের ঘরটি পাক-সাফ করলেন এবং প্রথম মাসের ষোল দিনের দিন তা শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের কাজ শুরু হয়েছিল প্রথম মাসের প্রথম দিনে এবং মন্দিরে প্রবেশকক্ষসহ সমস্ত স্থানের শুচিকরণের কাজ শেষ হয়েছিল আট দিনে। তারপর আরও আটদিন অর্থাৎ ঐ মাসের ষোল তারিখের মধ্যে তাঁরা মন্দিরকে উপাসনার উপযুক্ত করে কাজ শেষ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম মাসের প্রথম দিনে তাঁরা আনুষ্ঠানিকভাবে মন্দিরের শোধনের কাজ শুরু করেছিলেন| ঐ মাসেরই অষ্টম দিনে তাঁরা মন্দিরের প্রবেশ পথে এসে উপস্থিত হলেন এবং তারপর আরো আটদিন ধরে মন্দিরের শুচিকরণের কাজ করে গেলেন| সেই মাসের 16 দিনের মাথায় সমস্ত কাজ শেষ হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা প্রথম মাসের প্রথম দিনের সদাপ্রভুর ঘর শুচি করতে শুরু করলেন এবং মাসের আট দিনের র দিন ঘরের বারান্দা পর্যন্ত আসলেন। আর আটদিনের র মধ্যে তাঁরা সদাপ্রভুর ঘরটি শুচি করলেন এবং প্রথম মাসের ষোল দিনের র দিন সেগুলি শেষ করলেন।