2 Chronicles 29:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা রাজপ্রাসাদে বাদশাহ্ হিষ্কিয়ের কাছে গিয়ে বললো আমরা মাবুদের সমগ্র গৃহ এবং পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্ ও তার সমস্ত পাত্র, দর্শনরুটির টেবিল ও তার সমস্ত পাত্র পাক-পবিত্র করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে এই খবর দিলেন: “হোমবলির বেদি ও সেখানকার সব বাসনপত্র, এবং উৎসর্গীকৃত রুটি সাজিয়ে রাখার টেবিল ও সেটির সব জিনিসপত্র সমেত আমরা সদাপ্রভুর গোটা মন্দিরটিই শুচিশুদ্ধ করে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা রাজবাটীতে হিষ্কিয় রাজার কাছে গিয়া কহিল, আমরা সদাপ্রভুর সমগ্র গৃহ এবং হোমবেদি ও তাহার পাত্র সকল, দর্শন-রুটীর মেজ ও তাহার পাত্র সকল শুচি করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা রাজবাটীতে হিষ্কিয় রাজার কাছে গিয়া কহিল, আমরা সদাপ্রভুর সমগ্র গৃহ এবং হোমবেদি ও তাহার পাত্র সকল, দর্শন-রুটির মেজ ও তাহার পাত্র সকল শুচি করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে বললেন, “আমরা পোড়ানো-উৎসর্গের বেদী ও তার বাসন-কোসন এবং সম্মুখ-রুটি রাখবার টেবিল ও তার সব জিনিসপত্র সুদ্ধ সদাপ্রভুর ঘরটি শুচি করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা বাদশাহ্ হিষ্কিয়ের কাছে গিয়ে বললেন, “আমরা কোরবানগাহ্ ও তার বাসন-কোসন এবং পবিত্র-রুটি রাখবার টেবিল ও তার সব জিনিসপত্র সুদ্ধ মাবুদের ঘরটি পাক-সাফ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়রা রাজা হিষ্কিয়ের কাছে নিম্নলিখিত বিবরণ পেশ করলেনঃ আমরা আনুষ্ঠানিকভাবে সমগ্র মন্দির পবিত্র করেছি। হোমবলি উৎর্গের বেদী, ঈশ্বরের উপস্থিতির প্রতীক পবিত্র রুটির টেবিল এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম কিছুই বাদ যায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা রাজা হিষ্কিয়র কাছে গিয়ে তাঁকে বললেন, “আমরা প্রভুর মন্দিরটি আগাগোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করেছি| হোমবলি নিবেদনের জন্য বেদী ও অন্যান্য যা কিছু, যেমন রুটি রাখার জন্য টেবিল এবং সেখানে ব্যবহৃত বাসনকোসন পরিষ্কার ও পবিত্র করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তাঁরা রাজার বাড়িতে গিয়ে হিষ্কিয়ের কাছে বললেন, “আমরা সদাপ্রভুর সমস্ত ঘর হোম উৎসর্গের বেদী ও তার বাসন পত্র এবং দর্শন রুটি রাখবার টেবিল ও তার সব জিনিসপত্র সুদ্ধ সদাপ্রভুর ঘরটি শুচি করেছি।