2 Chronicles 29:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিষ্কিয় বাদশাহ্‌ খুব ভোরে উঠে নগরের কর্মকর্তাদেরকে একত্র করে মাবুদের গৃহে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় রাজা হিষ্কিয় নগরের কর্মকর্তাদের একত্রিত করে, তাদের সাথে নিয়ে সদাপ্রভুর মন্দিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্কিয় রাজা প্রত্যূষে উঠিয়া নগরাধ্যক্ষদিগকে একত্র করিয়া সদাপ্রভুর গৃহে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্কিয় রাজা প্রত্যুষে উঠিয়া নগরাধ্যক্ষদিগকে একত্র করিয়া সদাপ্রভুর গৃহে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন ভোরবেলায় রাজা হিষ্কিয় শহরের উঁচু পদের কর্মচারীদের একত্র করে সদাপ্রভুর ঘরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন ভোরবেলায় বাদশাহ্‌ হিষ্কিয় শহরের উঁচু পদের কর্মচারীদের একত্র করে মাবুদের ঘরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় আর দেরী না করে নগরের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে মন্দিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন ভোরবেলা, রাজা হিষ্কিয় শহরের সমস্ত উচ্চপদাধিকারী কর্মচারীদের নিয়ে মন্দিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন ভোরবেলায় রাজা হিষ্কিয় শহরের উঁচু পদের কর্মচারীদের জড়ো করলেন এবং তিনি সদাপ্রভুর গৃহে গেলেন।