2 Chronicles 29:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা রাজ্যের পবিত্র স্থানের জন্য ও এহুদার জন্য গুনাহ্‌-কোরবানী হিসেবে সাতটি ষাঁড়, সাতটি ভেড়া, সাতটি ভেড়ার বাচ্চা ও সাতটি ছাগল উপস্থিত করলেন। পরে তিনি মাবুদের কোরবানগাহ্‌র উপরে পোড়ানো-কোরবানী করতে হারুনের বংশধর ইমামদেরকে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজ্যের, পবিত্র পীঠস্থানের ও যিহূদার জন্য তারা পাপার্থক বলিরূপে সাতটি বলদ, সাতটি মদ্দা মেষ, মেষের সাতটি মদ্দা শাবক ও সাতটি পাঁঠা নিয়ে এলেন। হারোণের বংশধর সেই যাজকদের রাজা আদেশ দিলেন, তারা যেন সদাপ্রভুর যজ্ঞবেদিতে সেগুলি বলি দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা রাজ্যের ধর্ম্মধামের ও যিহূদার জন্য পাপার্থক বলিরূপে সাতটী বৃষ, সাতটী মেষ, সাতটী মেষশাবক ও সাতটী ছাগ উপস্থিত করিলেন। পরে তিনি সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করিতে হারোণ-সন্তান-যাজকদিগকে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা রাজ্যের ধর্মধামের ও যিহূদার জন্য পাপার্থক বলিরূপে সাতটি বৃষ, সাতটি মেষ, সাতটি মেষশাবক ও সাতটি ছাগ উপস্থিত করিলেন। পরে তিনি সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করিতে হারোণ-সন্তান-যাজকদিগকে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা রাজ্যের জন্য, উপাসনা-ঘরের জন্য ও যিহূদার লোকদের জন্য পাপ-উৎসর্গ হিসাবে সাতটা ষাঁড়, সাতটা ভেড়া, সাতটা ভেড়ার বাচ্চা ও সাতটা ছাগল নিয়ে আসলেন। তারপর রাজা পুরোহিতদের, অর্থাৎ হারোণের বংশধরদের সেগুলো সদাপ্রভুর বেদীর উপর উৎসর্গ করবার জন্য আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা রাজ্যের জন্য, বায়তুল-মোকাদ্দসের জন্য ও এহুদার লোকদের জন্য গুনাহের জন্য কোরবানী হিসাবে সাতটা ষাঁড়, সাতটা ভেড়া, সাতটা ভেড়ার বাচ্চা ও সাতটা ছাগল নিয়ে আসলেন। তারপর বাদশাহ্‌ ইমামদের, অর্থাৎ হারুনের বংশধরদের সেগুলো মাবুদের কোরবানগাহের উপর কোরবানী দেবার জন্য হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপরিবার ও যিহুদীয়ার প্রজাবর্গের পাপের প্রায়শ্চিত্তের জন্য এবং মন্দিরকে পবিত্র করার জন্য তাঁরা নৈবেদ্যরূপে নিয়ে গেলেন সাতটি বৃষ,সাতটি মেষ, সাতটি মেষ শাবক এবং সাতটি ছাগ। এই পশুগুলিকে রাজা হিষ্কিয় হোমবলিরূপে যজ্ঞ বেদীতে উৎসর্গ করার জন্য পুরোহিতদের আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজপরিবারের, পবিত্রস্থানের এবং যিহূদার লোকদের পাপমোচনের নৈবেদ্য হিসেবে তাঁরা সাতটা ষাঁড়, সাতটা মেষ, সাতটা মেষশাবক এবং সাতটা পুং ছাগল এনেছিলেন| রাজা হিষ্কিয় হারোণের উত্তরপুরুষ যাজকদের ঐ প্রাণীগুলিকে প্রভুর বেদীতে বলি দিতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা রাজ্যের জন্য, উপাসনা ঘরের জন্য ও যিহূদার লোকদের জন্য পাপের জন্য বলি উৎসর্গ হিসাবে সাতটা ষাঁড়, সাতটা ভেড়া, সাতটা ভেড়ার বাচ্চা ও সাতটা ছাগল নিয়ে আসলেন। আর পরে তিনি যাজকদের অর্থাৎ হারোণের বংশধরদের সদাপ্রভুর বেদির উপর হোম উৎসর্গ করবার জন্য আদেশ দিলেন।