2 Chronicles 29:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ষাঁড়গুলোকে জবেহ্ করার পর ইমামেরা তাদের রক্ত নিয়ে কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়াগুলোকে জবেহ্ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়ার বাচ্চাগুলোকে জবেহ্ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা সেই বলদগুলি বধ করলেন, এবং যাজকেরা রক্ত নিয়ে তা বেদিতে ছিটিয়ে দিলেন; পরে তারা মদ্দা মেষগুলি বধ করলেন ও সেগুলির রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন; পরে তারা মেষশাবকগুলিও বধ করলেন ও সেগুলির রক্ত বেদিতে ছিটিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বৃষদিগকে হনন করা হইলে যাজকেরা তাহাদের রক্ত লইয়া বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষশাবকদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বৃষদিগকে হনন করা হইলে যাজকেরা তাহাদের রক্ত লইয়া বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল, এবং মেষশাবকদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা প্রথমে সেই ষাঁড়গুলো কেটে প্রত্যেকটার রক্ত নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দিলেন; তারপর ভেড়াগুলো ও শেষে ভেড়ার বাচ্চাগুলো কেটে সেগুলোর প্রত্যেকটার রক্তও ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা প্রথমে সেই ষাঁড়গুলো জবাই করে প্রত্যেকটার রক্ত নিয়ে কোরবানগাহের গায়ে ছিটিয়ে দিলেন; তারপর ভেড়াগুলো ও শেষে ভেড়ার বাচ্চাগুলো কেটে সেগুলোর প্রত্যেকটার রক্তও ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা প্রথমে বৃষ, তারপরে মেষ ও পরে মেষশাবক বলি দিলেন এবং প্রত্যেকটি বলির রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যাজকরা প্রথমে ষাঁড়গুলি বলি দিয়ে প্রভুর বেদীতে সেই রক্ত ছিটিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং যাজকেরা প্রথমে সেই ষাঁড়গুলো কেটে তাদের রক্ত নিয়ে বেদির গায়ে ছিটিয়ে দিলেন; তারপর ভেড়াগুলো ও শেষে ভেড়ার বাচ্চাগুলো বলি দিয়ে সেগুলোর রক্তও বেদির উপর ছিটিয়ে দিলেন।