2 Chronicles 29:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গুনাহ্-কোরবানীর জন্য আনা ঐ সমস্ত ছাগল বাদশাহ্র ও সমাজের সম্মুখে আনা হলে তারা তাদের উপরে হাত রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলির পাঁঠাগুলি রাজার ও জনসমাজের সামনে এনে রাখা হল, এবং সেগুলির উপর তারা হাত রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পাপার্থক বলি ঐ ছাগ সকল রাজার ও সমাজের সম্মুখে আনীত হইলে তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পাপার্থক বলির ঐ ছাগ সকল রাজার ও সমাজের সম্মুখে আনীত হইলে তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিতেরা পাপ-উৎসর্গের জন্য ছাগলগুলো রাজা ও সব লোকদের সামনে আনলেন যাতে তাঁরা সেগুলোর মাথার উপর হাত রাখতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমামেরা গুনাহের কোরবানীর জন্য ছাগলগুলো বাদশাহ্ ও সব লোকদের সামনে আনলেন যাতে তাঁরা সেগুলোর মাথার উপর হাত রাখতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবশেষে তাঁরা ছাগগুলিকে নিয়ে রাজার কাছে এবং সমবেত উপাসকদের কাছে নিয়ে গেলেন। তাঁরা ছাগগুলির মাথায় হাত রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনুরূপভাবে যাজক সাতটা মেষ, সাতটা মেষশাবক আর সাতটা ছাগল ছানাকে পরপর বলি দিয়ে বেদীতে তাদের রক্ত ছিটিয়ে তা পবিত্র করলেন যাতে প্রভু ইস্রায়েলের লোকদের তাদের পাপ থেকে মুক্তি দেন| রাজা সমস্ত ইস্রায়েলবাসীদের হয়ে এই পাপমোচনের নৈবেদ্য ও হোমবলি নিবেদনের নির্দেশ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যাজকেরা পাপের জন্য উৎসর্গের উদ্দেশ্যে ছাগলগুলো রাজা ও সব জনগনের সামনে আনলেন; তাঁরা সেগুলোর মাথার উপর হাত রাখলেন।