2 Chronicles 29:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিষ্কিয় কোরবানগাহে পোড়ানো-কোরবানী করতে হুকুম করলেন; আর যখন পোড়ানো-কোরবানী আরম্ভ হল, তখন মাবুদের গানও আরম্ভ হল এবং তূরী ও ইসরাইলের বাদশাহ্‌ দাউদের বাদ্যযন্ত্র বেজে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলিদান শুরু হওয়ার সাথে সাথে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়াও শুরু হল, গানের সাথে শিঙা ও ইস্রায়েলের রাজা দাউদের বাজনাগুলিও বাজানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্কিয় বেদিতে হোম করিতে আজ্ঞা করিলেন; আর যখন হোম আরম্ভ হইল, তখন সদাপ্রভুর গানও আরম্ভ হইল, এবং তূরী ও ইস্রায়েল-রাজ দায়ূদের বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্কিয় বেদিতে হোম করিতে আজ্ঞা করিলেন; আর যখন হোম আরম্ভ হইল, তখন সদাপ্রভুর গানও আরম্ভ হইল, এবং তূরী ও ইস্রায়েল-রাজ দায়ূদের বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হিষ্কিয় বেদীর উপরে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের আদেশ দিলেন। এই উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হলে সদাপ্রভুর উদ্দেশে গানও আরম্ভ হল আর তার সংগে ইস্রায়েলের রাজা দায়ূদের বাজনা ও তূরী বাজানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হিষ্কিয় কোরবানগাহের উপরে পোড়ানো-কোরবানীর হুকুম দিলেন। এই কোরবানী শুরু হলে মাবুদের উদ্দেশে কাওয়ালীও শুরু হল আর তার সংগে ইসরাইলের বাদশাহ্‌ দাউদের বাজনা ও শিংগা বাজানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয় হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলির কাজ আরম্ভ হল। হোমবলি উৎসর্গের সঙ্গে সঙ্গে গায়কেরা গান আরম্ভ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা হিষ্কিয় বেদীতে হোমবলি উৎসর্গের নির্দেশ দিলেন| হোমবলিগুলির উৎসর্গ যখন শুরু হল, তারা প্রভুর উদ্দেশ্যে গান গাওয়া শুরু করলো| রাজা দায়ুদের বানানো ভেরী ও বাদ্যযন্ত্রগুলি বাজানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর হিষ্কিয় বেদির উপরে হোম উৎসর্গের অনুষ্ঠানের আদেশ দিলেন। আর উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হলে সদাপ্রভুর উদ্দেশ্যে গানও আরম্ভ হল আর তার সঙ্গে ইস্রায়েলের রাজা দায়ূদের বাজনা ও তূরী বাজানো হল।