2 Chronicles 29:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পোড়ানো-কোরবানী শেষ না হওয়া পর্যন্ত সমস্ত সমাজ সেজ্দা করলো, গায়কেরা গান করলো ও তূরীবাদকেরা তূরী বাজাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছিল ও শিঙাগুলিও বাজানো হচ্ছিল, তখন সমগ্র জনসমাজ আরাধনায় নতমস্তক হল। হোমবলি উৎসর্গ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত এসব চালিয়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হোম সাঙ্গ না হওয়া পর্য্যন্ত সমস্ত সমাজ প্রণিপাত করিল, গায়কেরা গান করিল ও তূরীবাদকেরা তূরী বাজাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হোম সাঙ্গ না হওয়া পর্যন্ত সমস্ত সমাজ প্রণিপাত করিল, গায়কেরা গান করিল ও তূরীবাদকেরা তূরী বাজাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গায়কেরা গান করতে ও তূরী বাদকেরা তূরী বাজাতে থাকলে সমস্ত লোক মাটিতে উবুড় হয়ে সদাপ্রভুকে ভক্তি জানাল। পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সব চলতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাওয়ালেরা কাওয়ালী গাইতে ও শিংগা বাদকেরা শিংগা বাজাতে থাকলে সমস্ত লোক মাটিতে সেজদা করে মাবুদের এবাদত করল। পোড়ানো-কোরবানী শেষ না হওয়া পর্যন্ত এই সব চলতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমবেত প্রত্যেকে উপাসনায় যোগ দিল এবং হোম শেষ না হওয়া পর্যন্তগান চলল ও বাদ্যযন্ত্র বাজতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন বাদ্যযন্ত্রগুলি বাজতে লাগল এবং গায়করা গান করতে লাগলেন তখন সমস্ত লোক, যাঁরা ওখানে জড়ো হয়েছিলেন তাঁরা প্রভুর উপাসনা করলেন| হোমবলি উৎসর্গ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা উপাসনা করে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গায়কেরা গান করতে ও তূরী বাদকেরা তূরী বাজাতে থাকল এবং সব লোক মাটিতে উপুড় হয়ে সদাপ্রভুকে আরাধনা করলো। হোম উৎসর্গের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সবই চলতে থাকল।