2 Chronicles 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর রাজত্বের প্রথম বছরের প্রথম মাসে মাবুদের গৃহের সমস্ত দরজা খুলে দিলেন এবং মেরামত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর রাজত্বকালের প্রথম বছরের প্রথম মাসে তিনি সদাপ্রভুর মন্দিরের দরজাগুলি খুলে দিলেন ও সেগুলি মেরামতও করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল খুলিলেন, এবং মেরামৎ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল খুলিলেন, এবং মেরামত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর রাজত্বের প্রথম বছরের প্রথম মাসেই তিনি সদাপ্রভুর ঘরের দরজাগুলো খুলে দিলেন এবং মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাজত্বের প্রথম বছরের প্রথম মাসেই তিনি মাবুদের ঘরের দরজাগুলো খুলে দিলেন এবং মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয়ের রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে রাজা হিষ্কিয় মন্দিরের দ্বারগুলি আবার খুলে দিলেন এবং মেরামত করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর রাজত্বকালের প্রথম বছরের, প্রথম মাসের মধ্যেই হিষ্কিয় প্রভুর মন্দিরটি আবার খুলে দিয়েছিলেন এবং মন্দিরের দরজাগুলো মেরামত করে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর রাজত্বের প্রথম বছরের প্রথম মাসেই তিনি সদাপ্রভুর ঘরের দরজাগুলি খুলে দিলেন এবং সারাই করলেন।