2 Chronicles 29:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিষ্কিয় বাদশাহ্ ও কর্মকর্তারা দাউদের ও আসফ দর্শকের কালাম দ্বারা মাবুদের উদ্দেশে প্রশংসা-কাওয়ালী গান করতে লেবীয়দেরকে হুকুম করলেন। আর তারা আনন্দপূর্বক প্রশংসা-কাওয়ালী গান করলো এবং উবুড় হয়ে সেজ্দা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন দাউদের ও দর্শক আসফের লেখা গান গেয়ে সদাপ্রভুর প্রশংসা করে। অতএব তারা খুশিমনে প্রশংসার গান গেয়েছিল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আরাধনা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্কিয় রাজা ও অধ্যক্ষগণ দায়ূদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্ব্বক প্রশংসা-গীত গান করিল, এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্কিয় রাজা ও অধ্যক্ষগণ দায়ূদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্বক প্রশংসা-গীত গান করিল, এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হিষ্কিয় ও তাঁর কর্মচারীরা দায়ূদের এবং দর্শক আসফের রচনা-করা গান দিয়ে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করবার জন্য লেবীয়দের আদেশ দিলেন। তখন তারা খুশী হয়ে প্রশংসা-গান করল এবং মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে ভক্তি জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ হিষ্কিয় ও তাঁর কর্মচারীরা দাউদের এবং নবী আসফের রচনা-করা কাওয়ালী দিয়ে মাবুদের উদ্দেশে প্রশংসা-কাওয়ালী গাইবার জন্য লেবীয়দের হুকুম দিলেন। তখন তারা খুশী হয়ে প্রশংসা-কাওয়ালী গাইল এবং মাটিতে সেজদা করে মাবুদের এবাদত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা এবং ইসরায়েলীদের নেতৃবৃন্দ রাজা দাউদ ও প্রবক্তা নবী আসফের লেখা প্রংশসা গীতি ও স্তবগান লেবীয়দের গাইতে বললেন। তখন সকলে মহানন্দে প্রশংসাগীতি গাইতে লাগল এবং নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রণাম নিবেদন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন রাজা হিষ্কিয় ও পদস্থ ব্যক্তিরা তাঁদের প্রভুর প্রশংসা করে গান গাইতে নির্দেশ দিলেন তাঁরা দায়ুদ ও ভাববাদী আসফের লেখা গানগুলো গাইলেন| প্রভুর প্রশংসা করে ও তাঁর সামনে মাথা নত করে তাঁরা সকলেই আনন্দিত হয়ে উঠলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা হিষ্কিয় ও তাঁর কর্মচারীরা দায়ূদের এবং দর্শক আসফের বাক্য দ্বারা গান দিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা করবার জন্য লেবীয়দের আদেশ দিলেন। তখন তারা খুশী হয়ে প্রশংসা গান করল এবং তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে প্রণাম করলো।