2 Chronicles 29:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হিষ্কিয় জবাবে বললেন, এখন মাবুদের উদ্দেশে তোমরা পবিত্র হলে; কাছে এসো, মাবুদের গৃহে কোরবানী ও শুকরিয়া-উপহার উপস্থিত কর। তখন সমাজ কোরবানী ও শুকরিয়া-উপহার আনলো ও যত লোকের মনে ইচ্ছা হল, তারা পোড়ানো-কোরবানী আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হিষ্কিয় বললেন, “এখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে নিজেদের উৎসর্গ করে দিয়েছ। কাছে এসে সদাপ্রভুর মন্দিরে বলির নৈবেদ্য ও ধন্যবাদ-বলি নিয়ে এসো।” অতএব সেই জনসমাজ বলির নৈবেদ্য ও ধন্যবাদ-বলি এনেছিল, এবং যাদের যাদের অন্তরে ইচ্ছা জাগল, তারা হোমবলিও এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিষ্কিয় উত্তর করিয়া কহিলেন, এখন সদাপ্রভুর উদ্দেশে তোমাদের হস্তপূরণ হইল; নিকটে আইস, সদাপ্রভুর গৃহে বলি ও স্তবার্থক উপহার উপস্থিত কর। তখন সমাজ বলি ও স্তবার্থক উপহার আনিল ও যত লোকের মনে ইচ্ছা হইল, তাহারা হোমবলি আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিষ্কিয় উত্তর করিয়া কহিলেন, এখন সদাপ্রভুর উদ্দেশে তোমাদের হস্তপূরণ হইল; নিকটে আইস, সদাপ্রভুর গৃহে বলি ও স্তবার্থক উপহার উপস্থিত কর। তখন সমাজ বলি ও স্তবার্থক উপহার আনিল ও যত লোকের মনে ইচ্ছা হইল, তাহারা হোমবলি আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর হিষ্কিয় বললেন, “আপনারা এখন সদাপ্রভুর কাছে নিজেদের দিয়ে দিয়েছেন। এবার আপনারা এসে সদাপ্রভুর ঘরে পশু-উৎসর্গ ও কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠানের জিনিস আনুন।” তখন সবাই তা আনল এবং যাদের অন্তর চাইল তারা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের জিনিসও আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর হিষ্কিয় বললেন, “আপনারা এখন মাবুদের কাছে নিজেদের দিয়ে দিয়েছেন। এবার আপনারা এসে মাবুদের ঘরে পশু-কোরবানী ও কৃতজ্ঞতা-কোরবানীর জিনিস আনুন।” তখন সবাই তা আনল এবং যাদের অন্তর চাইল তারা পোড়ানো-কোরবানীর জিনিসও আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয় প্রজাদের বললেন, এখন তোমরা আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়েছ। এবার তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতার বলি ও নৈবেদ্য উৎসর্গ কর। তারা রাজার আদেশ পালন করল। তাদের মধ্যে কিছু লোক স্বেচ্ছায় হোমবলি উৎসর্গের জন্য বলির পশুও নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় বললেন, “যিহূদাবাসীরা শোনো, তোমরা নিজেদেরকে প্রভুর চরণে নিবেদন করলে| এসো তোমরা প্রভুর উদ্দেশ্যে দেওয়ার জন্য আরো বলির জীব ও ধন্যবাদ নৈবেদ্য নিয়ে এসো|” তখন সকলে যার যেমন ইচ্ছে প্রভুর জন্য নৈবেদ্য ও হোমবলি নিয়ে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পর হিষ্কিয় উত্তর দিয়ে বললেন, “এখন আপনারা সদাপ্রভুর কাছে নিজেদের দিয়ে দিয়েছেন। এখানে আপনারা এসে সদাপ্রভুর ঘরে পশু বলি ও ধন্যবাদ উৎসর্গের অনুষ্ঠানের জিনিস আনুন।” তখন লোকেরা পশু বলি ও ধন্যবাদ উত্সর্গের এবং যাদের হৃদয় চাইল তারা হোম উৎসর্গের অনুষ্ঠানের জিনিসও আনল।