2 Chronicles 29:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমাজ পোড়ানো-কোরবানীর জন্য যেসব পশু আনলো, তার সংখ্যা এই; সত্তরটি ষাঁড়, এক শত ভেড়া ও দুই শত ভেড়ার বাচ্চা, এসব মাবুদের উদ্দেশে দেওয়া পোড়ানো-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জনসমাজ যে হোমবলি এনেছিল, তার সংখ্যা হল সত্তরটি বলদ, একশোটি মদ্দা মেষ ও মেষের 200-টি মদ্দা শাবক—এসবই সদাপ্রভুর উদ্দেশে হোমবলিরূপে আনা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমাজ হোমার্থে যে সকল বলি আনিল, তাহার সংখ্যা এই; সত্তর বৃষ, এক শত মেষ ও দুই শত মেষশাবক, এই সকল সদাপ্রভুর উদ্দেশে দত্ত হোমবলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমাজ হোমার্থে যে সকল বলি আনিল, তাহার সংখ্যা এই- সত্তরটি বৃষ, একশত মেষ ও দুই শত মেষশাবক, এই সকল সদাপ্রভুর উদ্দেশে দত্ত হোমবলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পোড়ানো-উৎসর্গের জন্য সত্তরটা ষাঁড়, একশোটা ভেড়া ও দু’শোটা ভেড়ার বাচ্চা নিয়ে আসল। এই সব ছিল সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পোড়ানো-কোরবানীর জন্য সত্তরটা ষাঁড়, একশোটা ভেড়া ও দু’শোটা ভেড়ার বাচ্চা নিয়ে আসল। এই সব ছিল মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সত্তরটি বৃষ, একশো মেষ এবং দুশো মেষশাবক আনল প্রভু পরমেশ্বরের কাছে হোমবলির জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন, হোমবলি হিসেবে মোট 70টি ষাঁড়, 100টি মেষ এবং 200টি মেষশাবক প্রভুর কাছে নিবেদিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা হোম উৎসর্গের জন্য সত্তরটা ষাঁড়, একশোটা ভেড়া ও দুইশোটা ভেড়ার বাচ্চা নিয়ে আসল। এই সব ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য হোমবলি।