2 Chronicles 29:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমামেরা সংখ্যায় অল্প বলে তারা সমস্ত পোড়ানো-কোরবানী পশুর চামড়া খুলতে অসমর্থ হল; অতএব সেই কাজ যতক্ষণ শেষ না হয় এবং ইমামেরা যতক্ষণ নিজেদেরকে পবিত্র না করে, ততক্ষণ তাদের লেবীয় ভাইয়েরা তাদের সাহায্য করলো; কেননা নিজেদেরকে পবিত্র করণে ইমামদের চেয়ে লেবীয়েরা অন্তরে বেশি সরল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব হোমবলির ছাল ছাড়ানোর জন্য অবশ্য যাজকদের সংখ্যা কম পড়ে গেল; তাই যতদিন না সে কাজ সম্পূর্ণ হল ও অন্যান্য যাজকদের ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা হল, ততদিন তাদের আত্মীয় সেই লেবীয়েরা তাদের সাহায্য করল, কারণ যাজকদের তুলনায় সেই লেবীয়েরাই ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করার ক্ষেত্রে বেশি ন্যায়নিষ্ঠ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাজকগণ অল্প বলিয়া তাহারা হোমার্থক সকল পশুর চর্ম্ম খুলিতে অসমর্থ হইল; অতএব সেই কার্য্য যাবৎ সাঙ্গ না হয়, এবং যাজকেরা যাবৎ আপনাদিগকে পবিত্র না করে, তাবৎ তাহাদের লেবীয় ভ্রাতৃগণ তাহাদের সাহায্য করিল; কেননা আপনাদিগকে পবিত্র করণে যাজকগণ অপেক্ষা লেবীয়েরা অধিক সরলান্তঃকরণ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাজকগণ অল্প বলিয়া তাহারা হোমার্থক সকল পশুর চর্ম খুলিতে অসমর্থ হইল; অতএব সেই কার্য যাবৎ সাঙ্গ না হয়, এবং যাজকেরা যাবৎ আপনাদিগকে পবিত্র না করে, তাবৎ তাহাদের লেবীয় ভ্রাতৃগণ তাহাদের সাহায্য করিল; কেননা আপনাদিগকে পবিত্র করণে যাজকগণ অপেক্ষা লেবীয়েরা অধিক সরলান্তঃকরণ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতদের সংখ্যা কম হওয়াতে তাঁরা সমস্ত পোড়ানো-উৎসর্গের পশুর চামড়া ছাড়াতে পারলেন না; কাজেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং অন্য পুরোহিতেরা শুচি না হওয়া পর্যন্ত তাঁদের লেবীয় ভাইয়েরা তাঁদের কাজে সাহায্য করল, কারণ নিজেদের শুচি করবার ব্যাপারে পুরোহিতদের চেয়ে লেবীয়েরা আরও বেশী মনোযোগী ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামদের সংখ্যা কম হওয়াতে তাঁরা সমস্ত পোড়ানো-কোরবানীর পশুর চামড়া ছাড়াতে পারলেন না; কাজেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং অন্য ইমামেরা পাক-সাফ না হওয়া পর্যন্ত তাঁদের লেবীয় ভাইয়েরা তাঁদের কাজে সাহায্য করল, কারণ নিজেদের পাক-সাফ করবার ব্যাপারে ইমামদের চেয়ে লেবীয়রা আরও বেশী মনোযোগী ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এত পশু বলি দেবার মত যথেষ্ট পুরোহিত না থাকায় লেবীয়রা কাজের শেষ পর্যন্ত তাঁদের সাহায্য করেছিলেন। তখন থেকে আরও অনেক পুরোহিত নিজেদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করেছিলেন। (পুরোহিতদের চেয়ে লেবীয়রা নিজেদের আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ রাখায় বিশেষ সর্তক ছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির নিমিত্তে সমস্ত জন্তুদের ছাল ছাড়ানো ও কাটবার জন্য যাজকরা সংখ্যায় খুব কমই ছিলেন| তাই তাঁদের আত্মীয়বর্গ, লেবীয়রা সাহায্য করতে এলেন যতক্ষণ না কাজটি শেষ হয় এবং যতক্ষণ না যাজকরা নিজেদের শুদ্ধ করেন, কারণ যাজকদের থেকে লেবীয়রা নিজেদের শুদ্ধ করতে বেশী বিশ্বস্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাজকদের সংখ্যা কম হওয়ায় তাঁরা সব হোম উৎসর্গের পশুর চামড়া ছাড়াতে পারলেন না; ফলে কাজ শেষ না হওয়া অবধি এবং অন্য যাজকেরা শুচি না হওয়া অবধি তাঁদের লেবীয় ভাইয়েরা তাঁদের কাজে সাহায্য করল, কারণ নিজেদের শুচি করবার জন্য যাজকদের থেকেও লেবীয়েরা আরও অধিক বিশ্বস্ত ছিল।