2 Chronicles 29:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গল-কোরবানীগুলোর চর্বি ও পোড়ানো-কোরবানীগুলোর উপযুক্ত পেয় কোরবানীসহ সেই পোড়ানো-কোরবানী প্রচুর হয়েছিল। এভাবে মাবুদের গৃহ সম্বন্ধীয় সেবাকর্ম পরিপাটিক্রমে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে অপর্যাপ্ত হোমবলি ছিল, এবং সাথে সাথে মঙ্গলার্থক-নৈবেদ্যের চর্বি ও হোমবলির আনুষঙ্গিক পেয়-নৈবেদ্যও ছিল। অতএব সদাপ্রভুর মন্দিরের সেবাকাজ আবার নতুন করে শুরু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক বলি সকলের মেদ ও হোমবলি সকলের উপযুক্ত পেয় নৈবেদ্যসহ সেই হোমীয় যজ্ঞ প্রচুর হইয়াছিল। এইরূপে সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় সেবাকর্ম্ম পরিপাটীক্রমে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক বলি সকলের মেদ ও হোমবলি সকলের উপযুক্ত পেয় নৈবেদ্যসহ সেই হোমীয় যজ্ঞ প্রচুর হইয়াছিল। এইরূপে সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় সেবাকর্ম পরিপাটিক্রমে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের চর্বি পোড়ানো অনুষ্ঠান ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান এবং তার সংগেকার ঢালন-উৎসর্গের অনুষ্ঠান নিয়ে অনেকগুলো উৎসর্গের অনুষ্ঠান করা হল। এইভাবে সদাপ্রভুর ঘরের সেবার কাজ আবার শুরু করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর চর্বি পোড়ানো ও পোড়ানো-কোরবানী এবং তার সংগেকার ঢালন-কোরবানী নিয়ে অনেকগুলো কোরবানী দেওয়া হল। এইভাবে মাবুদের ঘরের এবাদত-কাজ আবার শুরু করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু যে বলির মাংস লোকদের আহারের জন দেওয়া হয়েছিল সেই স্বস্ত্যয়ন বলির ক্ষেত্রে প্রত্যেকটি বলির মেদ সম্পূর্ণভাবে হোমের আগুনে দাহ করা এবং বলির সঙ্গে নিবেদিত সুরা হোমে ঢেলে দেওয়ার দায়িত্বও ছিল পুরোহিতদের উপরে ন্যস্ত। মন্দিরে আবার উপাসানা আরম্ভ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু পরিমাণ হোমবলি ছাড়াও, শান্তি নৈবেদ্য এবং পেয় নৈবেদ্যর জন্য প্রচুর চর্বি ছিল যেগুলি হোমবলির সঙ্গে দেওয়ার জন্য ছিল| প্রভুর মন্দিরের নিত্যকর্ম আবার শুরু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মঙ্গলের জন্য উৎসর্গের পশুর চর্বি পোড়ানো অনুষ্ঠানও হোম উৎসর্গের অনুষ্ঠান এবং তার সঙ্গেকার নৈবেদ্য উৎসর্গের অনুষ্ঠান নিয়ে অনেকগুলো উৎসর্গের অনুষ্ঠান হল। এই ভাবে সদাপ্রভুর ঘরের সেবার কাজ সুন্দর ভাবে করা হল।