2 Chronicles 29:5 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে লেবীয়েরা, আমার কথা শোন; তোমরা এখন নিজেদের পবিত্র কর ও তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের গৃহ পবিত্র কর এবং পবিত্র স্থান থেকে নাপাকীতা দূর করে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের বললেন: “হে লেবীয়েরা, আমার কথা শোনো! এখন তোমরা ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করো এবং তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর মন্দিরটিও উৎসর্গ করো। পবিত্র পীঠস্থান থেকে সব দূষণ দূর করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে লেবীয়েরা, আমার বাক্য শুন; তোমরা এখন আপনাদিগকে পবিত্র কর ও আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ পবিত্র কর, এবং পবিত্র স্থান হইতে অশৌচ দূর করিয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে লেবীয়েরা, আমার বাক্য শুন; তোমরা এখন আপনাদিগকে পবিত্র কর ও আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ পবিত্র কর, এবং পবিত্র স্থান হইতে অশৌচ দূর করিয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লেবীয়েরা, আমার কথা শুনুন; আপনারা নিজেদের এবং আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ঘরটি শুচি করুন। এই পবিত্র জায়গা থেকে সমস্ত অশুচি জিনিস দূর করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লেবীয়রা, আমার কথা শুনুন; আপনারা নিজেদের এবং আপনাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌র ঘরটি পাক-সাফ করুন। এই পবিত্র জায়গা থেকে সমস্ত নাপাক জিনিস দূর করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের বললেন, লেবীয়রা তোমরা নিজেদের শুচিশুদ্ধ করে তোমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরকে পবিত্র কর। মন্দিরে যা কিছু অপবিত্র জিনিস আছে, সব দূর করে দাও।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের বললেন এখন “লেবীয়েরা, আমার কথা শোন; তোমরা নিজেদের এবং তোমাদের নিজেদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ঘরটি শুচি কর। এই পবিত্র জায়গা থেকে সমস্ত অশুচি জিনিস দূর করে দাও।