2 Chronicles 29:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা বারান্দার সমস্ত দরজা বন্ধ করেছেন এবং সমস্ত প্রদীপ নিভিয়ে ফেলেছেন ও পবিত্র স্থানে ইসরাইলের আল্লাহ্র উদ্দেশে ধূপ জ্বালান নি ও পোড়ানো-কোরবানী দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তারা দ্বারমণ্ডপের দরজাগুলি বন্ধ করে দিলেন এবং প্রদীপগুলিও নিভিয়ে দিলেন। ইস্রায়েলের ঈশ্বরের কাছে পবিত্র পীঠস্থানে তারা ধূপও জ্বালাননি বা কোনও হোমবলিও উৎসর্গ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা বারাণ্ডার কবাট সকল বদ্ধ করিয়াছেন, এবং প্রদীপ সকল নির্ব্বাণ করিয়াছেন, ও পবিত্র স্থানে ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপদাহ ও হোম করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা বারান্দার কবাট সকল বদ্ধ করিয়াছেন, এবং প্রদীপ সকল নির্বাপিত করিয়াছেন, ও পবিত্র স্থানে ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপদাহ ও হোম করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বারান্দার দরজাগুলোও বন্ধ করে দিয়েছেন এবং বাতিগুলো নিভিয়ে ফেলেছেন। এই পবিত্র জায়গায় তাঁরা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপ জ্বালান নি কিম্বা কোন পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বারান্দার দরজাগুলোও বন্ধ করে দিয়েছেন এবং বাতিগুলো নিভিয়ে ফেলেছেন। এই পবিত্র জায়গায় তাঁরা ইসরাইলের আল্লাহ্র উদ্দেশে ধূপ জ্বালান নি কিংবা কোন পোড়ানো-কোরবানী দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধ করে দিলেন মন্দিরদ্বার, নিভে গেল দীপ, বন্ধ হল ধূপ জ্বালা, ইসরায়েলের ঈশ্বরের কাছে হোমবলি নিবেদন বন্ধ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে এবং বাতিদানের প্রজ্জ্বলিত অগ্নিশিখা নিভিয়ে দিয়েছে| ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র স্থানের বেদীতে ধুপধূনো দেওয়া আর হোমবলিও তারা বন্ধ করে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বারান্দার দরজাগুলোও বন্ধ করে দিয়েছেন এবং বাতিগুলো নিভিয়ে দিয়েছেন। এই পবিত্র জায়গায় তাঁরা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে ধূপ জ্বালান নি কিম্বা কোনো হোম উৎসর্গের অনুষ্ঠান করেন নি।