2 Chronicles 29:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এহুদার ও জেরুশালেমের উপরে মাবুদের গজব নেমে আসল; তাই তোমরা স্বচক্ষে দেখছ যে, তিনি তাদেরকে ভেসে বেড়াবার, বিস্ময় ও বিদ্রূপের পাত্র হবার জন্য তুলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, যিহূদা ও জেরুশালেমের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছে; তিনি তাদের আতঙ্কের ও প্রবল বিতৃষ্ণার ও অবজ্ঞার এক পাত্রে পরিণত করেছেন, যা তোমরা স্বচক্ষেই দেখতে পাচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য যিহূদার ও যিরূশালেমের উপরে সদাপ্রভুর ক্রোধ বর্ত্তিল; তাই তোমরা স্বচক্ষে দেখিতেছ যে, তিনি তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার, বিস্ময়ের ও শীস শব্দের পাত্র হইবার জন্য সমর্পণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য যিহূদার ও যিরূশালেমের উপরে সদাপ্রভুর ক্রোধ বর্তিল; তাই তোমরা স্বচক্ষে দেখিতেছ যে, তিনি তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার, বিস্ময়ের ও শিস শব্দের পাত্র হইবার জন্য সমর্পণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিহূদা ও যিরূশালেমের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছে। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে, তিনি তাদের ভীষণ ভয়ের ও ঘৃণার পাত্র করে তুলেছেন; তাদের দেখে লোকেরা হতভম্ব হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এহুদা ও জেরুজালেমের উপর মাবুদের গজব নেমে এসেছে। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে, তিনি তাদের ভীষণ ভয়ের ও ঘৃণার পাত্র করে তুলেছেন; তাদের দেখে লোকেরা হতভম্ব হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইজন্য প্রভু পরমেশ্বর যিহুদীয়া আর জেরুশালেমের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং এর ফলে তিনি তাদের প্রতি যা করেছিলেন তা সকলকে ভীত ও সন্ত্রস্ত করে তুলেছিল। সে কথা তোমরা সকলেই জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু, যিহূদা ও জেরুশালেমের লোকদের ওপর ক্রুদ্ধ হয়ে তাদের শাস্তি দিয়েছেন, যাতে অন্য জাতিরা তাদের ভয়, বিস্ময় এবং উপহাসের পাত্র হিসেবে দেখে এবং তোমরা নিজেরা দেখতে পাও যে এ সবই সত্যি| তোমরা জানো এর এক বর্ণও মিথ্যা নয়, কারণ তোমরা স্বচক্ষে এই ঘটনা দেখেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জন্য যিহূদা ও যিরূশালেমের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছে। সেই জন্য তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে, তিনি তাদের ভীষণ ভয়ের ও ঘৃণার পাত্র করেছেন; তাদের দেখে লোকেরা বিস্মিত হচ্ছে।