2 Chronicles 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান জেরুশালেমে মোরিয়া পর্বতে মাবুদের গৃহ নির্মাণ করতে আরম্ভ করলেন। মাবুদ সেই স্থানে তাঁর পিতা দাউদকে দর্শন দিয়েছিলেন এবং দাউদ সেই স্থান নির্ধারণ করেছিলেন; তা যিবূষীয় অরৌণার খামার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শলোমন জেরুশালেমে সেই মোরিয়া পর্বতের উপর মন্দির নির্মাণ করতে শুরু করলেন, যেখানে সদাপ্রভু তাঁর বাবা দাউদের কাছে আবির্ভূত হয়েছিলেন। যিবূষীয় অরৌণার সেই খামারের উপরেই সেটি অবস্থিত ছিল, যে স্থানটি দাউদ জোগাড় করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্ব্বতে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন যিরূশালেমে মোরিয়া পাহাড়ে সদাপ্রভুর ঘর তৈরী করতে শুরু করলেন। এই মোরিয়া পাহাড়েই যিবূষীয় অরৌণার খামারে সদাপ্রভু তাঁর বাবা দায়ূদকে দেখা দিয়েছিলেন। দায়ূদ এই জায়গাটা উপাসনা-ঘরের জন্য ঠিক করে রেখে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান জেরুজালেমে মোরিয়া পাহাড়ে মাবুদের ঘর তৈরী করতে শুরু করলেন। এই মোরিয়া পাহাড়েই যিবূষীয় অরৌণার খামারে মাবুদ তাঁর পিতা দাউদকে দেখা দিয়েছিলেন। দাউদ এই জায়গাটা বায়তুল-মোকাদ্দসের জন্য ঠিক করে রেখে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের পিতা রাজা দাউদ আগেই মন্দিরে জন্য স্থান নির্বাচন করে রেখেছিলেন।স্থানটি ছিল মোরিয় পর্বতের উপরে অবস্থিত জেরুশালম। এখানেই প্রভু পরমেশ্বর দাউদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং এখানেই যিবুষী অরৌণার খামার ছিল। শলোমন তাঁর রাতজ্বকালের
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের মোরিয়া পর্বতের ওপর শলোমন প্রভুর মন্দির বানানোর কাজ শুরু করলেন| এইটি সেই জায়গা যেখানে প্রভু, শলোমনের পিতা, রাজা দায়ুদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং সেটি ছিল যিবূষীয় অর্ণানের শস্য মাড়াইয়ের খামার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ তৈরী করতে শুরু করলেন; সদাপ্রভু সেখানে তাঁর বাবা দায়ূদকে দর্শন দিয়েছেন এবং দায়ূদ সেই জায়গা নির্বাচন করেছিলেন; তা যিবূষীয় অর্ণানের খামার৷