2 Chronicles 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতি পবিত্র গৃহের মধ্যে তিনি খোদাই কাজ দ্বারা দু’টি কারুবী নির্মাণ করলেন; আর তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকার্য্য দ্বারা দুই করূব নির্ম্মাণ করিলেন; আর তাহা স্বর্ণে মুড়ান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকার্য দ্বারা দুই করূব নির্মাণ করিলেন; আর তাহা স্বর্ণে মুড়ান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাপবিত্র স্থানে তিনি এক জোড়া করূবের মূর্তি খোদাই করে তৈরী করালেন এবং সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহাপবিত্র স্থানে তিনি এক জোড়া কারুবী খোদাই করে তৈরী করালেন এবং সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাঁর শিল্পীদের দুটি করূবমূর্তি ধাতু দিয়ে তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিতে বললেন এবং তারপর মূর্তি দুটিকে মহাপবিত্র স্থানে বসিয়ে দিতে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্রতম স্থানে রাখবার জন্য তিনি দুটি করূব দূতের মূর্ত্তি খোদাই করেছিলেন এবং সেগুলো সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতি পবিত্র গৃহের মধ্যে তিনি দুটি করূবের ছবি খোদাই করলেন; আর তা সোনা দিয়ে মোড়া হল৷