2 Chronicles 3:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারুবী দু’টি পাখা বিশ হাত লম্বা, একটির পাঁচ হাত লম্বা একটি পাখা গৃহের দেয়াল স্পর্শ করলো এবং পাঁচ হাত লম্বা অন্য পাখা দ্বিতীয় কারুবীর পাখা স্পর্শ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূব দুটির ডানার মোট দৈর্ঘ্য হল নয় মিটার। প্রথম করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা এবং সেটি মন্দিরের দেয়াল ছুঁয়েছিল, আবার সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি অন্য একটি করূবের ডানা ছুঁয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই করূব দুইটীর পক্ষ বিংশতি হস্ত দীর্ঘ, একটীর পাঁচ হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ অন্য পক্ষ দ্বিতীয় করূবেব পক্ষ স্পর্শ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই করূব দুইটির পক্ষ বিংশতি হস্ত দীর্ঘ, একটির পাঁচ হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের দেওয়াল স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ অন্য পক্ষ দ্বিতীয় করূবের পক্ষ স্পর্শ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি করূবের দু’টি ডানাই ছিল পাঁচ হাত করে লম্বা। একটি করূবের ডানা এক দেয়াল ও অন্য করূবটির ডানা অন্য দেয়াল ছুঁয়ে রইল, আর ঘরের মাঝখানে তাদের অন্য ডানা দু’টি একটি অন্যটির আগা ছুঁয়ে রইল। এই করূব দু’টির ডানার মাপ মেলে দেওয়া অবস্থায় ছিল বিশ হাত। তারা পায়ের উপর দাঁড়ানো ছিল এবং তাদের মুখ ছিল প্রধান বড় কামরার দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি কারুবীর দু’টি ডানাই ছিল পাঁচ হাত করে লম্বা। একটি কারুবীর ডানা এক দেয়াল ও অন্য কারুবীটির ডানা অন্য দেয়াল ছুঁয়ে রইল, আর ঘরের মাঝখানে তাদের অন্য ডানা দু’টি একটি অন্যটির আগা ছুঁয়ে রইল। এই কারুবী দু’টির ডানার মাপ মেলে দেওয়া অবস্থায় ছিল বিশ হাত। তারা পায়ের উপর দাঁড়ানো ছিল এবং তাদের মুখ ছিল প্রধান বড় কামরার দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবেশদ্বারের দিকে মুখ করে মূর্তি দুটিকে পাশাপাশি বসান হল। দুজনেরই দুটি করে ডানা। প্রত্যেকটি ডানা পাঁচ হাত লম্বা। মূর্তি দুটির মেলে দেওয়া ডানার একটি অপর মূর্তির একটি ডানার শেষ অংশকে ঘরের মাঝামাঝি জায়গায় ছুঁয়ে থাকল এবং দুজনের অপর ডানা দুটি মন্দিরের দুই দিকের দেওয়াল ছুঁয়ে থাকল যার সম্পূর্ণ প্রস্থ কুড়ি হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই করূব দূতদের এক একটা ডানার দৈর্ঘ্য ছিল প্রায় 5 হাত অর্থাৎ‌ ডানার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মোট দৈর্ঘ্য ছিল প্রায় 20 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই করূব দুটির ডানা কুড়ি হাত লম্বা, একটির পাঁচ হাত লম্বা একটি ডানা গৃহের দেওয়াল স্পর্শ করল এবং পাঁচ লম্বা অন্য ডানা দ্বিতীয় করূবের ডানা স্পর্শ করল৷