2 Chronicles 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নীল, বেগুনে ও লাল রংয়ের এবং মসীনা সুতা দিয়ে তৈরি পর্দা প্রস্তুত করলেন ও তাতে কারুবীর আকৃতি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীল, বেগুনি ও টকটকে লালা সুতো ও মিহি মসিনা দিয়ে তিনি একটি পর্দা তৈরি করলেন এবং সেই পর্দায় করূবের নকশা ফুটিয়ে তুললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নির্ম্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবাকৃতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নির্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবাকৃতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন নীল, বেগুনী ও লাল সুতা এবং মসীনা সুতা দিয়ে পর্দা তৈরী করালেন আর তার মধ্যে করূবের আকার সেলাই করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান নীল, বেগুনী ও লাল সুতা এবং মসীনা সুতা দিয়ে পর্দা তৈরী করালেন আর তার মধ্যে কারুবীর আকার সেলাই করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাপবিত্র স্থানের জন্য একটি পর্দা তৈরী করা হল। পর্দাটি ছিল লিনেন ও আরও নানা রকমের সাজসরঞ্জাম দিয়ে তৈরী তার রং ছিল নীল, বেগুনী ও লাল এবং তার উপর করূবদের নকশা দিয়ে সুন্দর করে সাজানো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীল, বেগুনী এবং লাল রঙের কাপড় দিয়ে শলোমন পর্দাসমূহ বানিয়েছিলেন এবং সেগুলোর ওপর সূচীশিল্প দিয়ে করূব দূতও বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নীল, বেগুনী ও রক্তের রঙের এবং মসীনা সুতোর পর্দা তৈরী করলেন ও তাতে করূব তৈরী করলেন৷