2 Chronicles 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গৃহের সম্মুখে পঁয়ত্রিশ হাত উঁচু দুইটি স্তম্ভ করলেন, এক একটি স্তম্ভের উপরে যে মাথলা তা পাঁচ হাত উঁচু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের সামনের দিকের জন্য তিনি এমন দুটি স্তম্ভ তৈরি করলেন, একসাথে যেগুলির দৈর্ঘ্য হল ষোলো মিটার, এবং প্রত্যেকটিতে 2.3 মিটার করে উঁচু এক-একটি স্তম্ভশীর্ষ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গৃহের সম্মুখে পঁয়ত্রিশ হস্ত উচ্চ দুই স্তম্ভ করিলেন, এক এক স্তম্ভের উপরে যে মাথলা তাহা পাঁচ হস্ত উচ্চ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গৃহের সম্মুখে পঁয়ত্রিশ হস্ত উচ্চ দুই স্তম্ভ করিলেন, এক এক স্তম্ভের উপরে যে মাথলা তাহা পাঁচ হস্ত উচ্চ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের সামনে তিনি দু’টা থাম তৈরী করালেন। সেগুলো ছিল পঁয়ত্রিশ হাত উঁচু। প্রত্যেকটার মাথার মাপ ছিল পাঁচ হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের সামনে তিনি দু’টা থাম তৈরী করালেন। সেগুলো ছিল পঁয়ত্রিশ হাত উঁচু। প্রত্যেকটার মাথার মাপ ছিল পাঁচ হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা মন্দিরের সামনে ব্রোঞ্জের দুটি স্তম্ভ স্তাপন করলেন। প্রত্যেকটি স্তম্ভের দৈর্ঘ পঁয়ত্রিশ হাত এবং স্তম্ভ দুটির মাথায় বসালেন পাঁচ হাত উঁচু চূড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের সামনে প্রায় 35 হাত দীর্ঘ দুটি স্তম্ভ বানানো হয়েছিল| এই দুটি স্তম্ভের ওপরের অংশ দুটো ছিল 5 হাত দীর্ঘ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি গৃহের সামনে পঁয়ত্রিশ হাত উঁচু দুটি স্তম্ভ তৈরী করলেন, এক একটি স্তম্ভের উপরে পাঁচ হাত হল৷