2 Chronicles 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গৃহের অভ্যন্তরে শিকল করে সেই স্তম্ভের মাথায় দিলেন এবং এক শত ডালিমের আকৃতি করে ঐ শিকলের উপরে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি একসাথে গাঁথা শেকল তৈরি করে সেগুলি স্তম্ভগুলির মাথায় পরিয়ে দিলেন। এছাড়াও তিনি একশোটি ডালিম তৈরি করে, সেগুলি শিকলের সাথে জুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অন্তর্গৃহে শৃঙ্খল করিয়া সেই স্তম্ভের মস্তকে দিলেন, এবং এক শত দাড়িম্বাকৃতি করিয়া ঐ শৃঙ্খলের উপরে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অন্তর্গৃহে শৃঙ্খল করিয়া সেই স্তম্ভের মস্তকে দিলেন, এবং একশত দাড়িম্বাকৃতি করিয়া ঐ শৃঙ্খলের উপরে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পাকানো শিকল তৈরী করে থাম দু’টার মাথার উপরে দিলেন, আর একশোটা ডালিম তৈরী করে সেই শিকলে জুড়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পাকানো শিকল তৈরী করে থাম দু’টার মাথার উপরে দিলেন, আর একশোটা ডালিম তৈরী করে সেই শিকলে জুড়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তম্ভের চূড়া দুটির গায়ে শিকলের জালি নকশার কারুকার্য করে তার সঙ্গে একশোটি ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজিয়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি শেকলের মত মালা তৈরী করেছিলেন এবং সেগুলো স্তম্ভ দুটির মাথায় রেখেছিলেন| এর পরে তিনি এক শত ডালিম তৈরী করেছিলেন এবং সেগুলো মালায় স্থাপন করেছিলেন| তারপর তিনি 100 টি ডালিম তৈরী করে সেই মালায় বসিয়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি গৃহের মধ্যে শেকল তৈরী করে সেই স্তম্ভের মাথায় দিলেন এবং একশো ডালিমের মত করে তৈরী করে ঐ শেকলের উপরে রাখলেন৷