2 Chronicles 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’টি স্তম্ভ তিনি বায়তুল-মোকাদ্দসের সম্মুখে স্থাপন করলেন, একটা ডানে ও অন্যটা বামে রাখলেন এবং যেটি ডানে, সেটির নাম যাখীন (তিনি স্থির করবেন) ও যেটি বামে, সেটির নাম বোয়স (এতেই বল) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের সামনের দিকে তিনি দুটি স্তম্ভ বসিয়ে দিলেন, একটি দক্ষিণ দিকে এবং অন্য একটি উত্তর দিকে। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম তিনি দিলেন যাখীন ও উত্তর দিকের স্তম্ভটির নাম দিলেন বোয়স।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুইটী স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটা দক্ষিণে ও অন্যটা বামে রাখিলেন, এবং যেটী দক্ষিণে, সেটীর নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটী বামে, সেটীর নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুইটি স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটি দক্ষিণে ও অন্যটি বামে রাখিলেন, এবং যেটি দক্ষিণে, সেটির নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটি বামে, সেটির নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই থাম দু’টা উপাসনা-ঘরের সামনে দক্ষিণে একটা ও উত্তরে অন্যটা দাঁড় করিয়ে দেওয়া হল। যেটা দক্ষিণে ছিল তার নাম তিনি দিলেন যাখীন (যার মানে “তিনি স্থাপন করেন”) এবং যেটা উত্তরে ছিল তার নাম দিলেন বোয়স (যার মানে “তাঁর মধ্যেই শক্তি”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই থাম দু’টা বায়তুল-মোকাদ্দসের সামনে দক্ষিণে একটা ও উত্তরে অন্যটা দাঁড় করিয়ে দেওয়া হল। যেটা দক্ষিণে ছিল তার নাম তিনি দিলেন যাখীন (যার মানে “তিনি স্থাপন করেন”) এবং যেটা উত্তরে ছিল তার নাম দিলেন বোয়স (যার মানে “তাঁর মধ্যেই শক্তি”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের সামনে প্রবেশ পথের দুধারে স্থাপিত দুটি স্তম্ভের মধ্যে দক্ষিণ দিকের স্তম্ভটির নাম রাখা হল ‘যাখিন' এবং উত্তর দিকের স্তম্ভটির নাম রাখা হল ‘বোয়াস' ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের সামনে ডানদিকে যে স্তম্ভটা বসানো হয়েছিল শলোমন তার নাম দিয়েছিলেন “যাখীন” এবং বাঁদিকের স্তম্ভটার নাম দেওয়া হয় “বোয়স|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুটি স্তম্ভ তিনি মন্দিরের সামনে স্থাপন করলেন, একটা ডান দিকে ও অন্যটা বামে রাখলেন এবং যেটি ডান দিকে, সেটির নাম যাখীন যার অর্থ, তিনি স্থির করবেন ও যেটি বামে, সেটির নাম বোয়স যার অর্থ, এতেই বল, রাখলেন৷