2 Chronicles 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রধান কক্ষের দেয়াল দেবদারু কাঠ দিয়ে ঢেকে দিলেন ও উত্তম সোনা দিয়ে মুড়িয়ে দিলেন ও তার উপরে খেজুর গাছ ও শিকলের আকৃতি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রধান বড়ো ঘরটিতে তিনি চিরহরিৎ গাছ থেকে উৎপন্ন কাঠের তক্তা বসিয়েছিলেন এবং খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন ও সেটি খেজুর গাছের ও শিকলের নকশা দিয়ে সাজিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কাষ্ঠে আবৃত করিলেন ও তাহার উপরে খর্জ্জুরবৃক্ষ ও শৃঙ্খলাকৃতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কাষ্ঠে আবৃত করিলেন ও তাহার উপরে খর্জুরবৃক্ষ ও শৃঙ্খলাকৃতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান বড় কামরাটা শলোমন প্রথমে বেরস কাঠের তক্তা দিয়ে ঢেকে দিলেন এবং তারপর তা খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন, আর সেটা খেজুর ও শিকলের নক্শা দিয়ে সাজানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান বড় কামরাটা সোলায়মান প্রথমে বেরস কাঠের তক্তা দিয়ে ঢেকে দিলেন এবং তারপর তা খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন, আর সেটা খেজুর ও শিকলের নক্শা দিয়ে সাজানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের মূল কক্ষের দেওয়াল সীডার কাঠ দিয়ে ঢেকে সেটি খাঁটি সোনার পাত দিয়ে মুড়ে দিলেন। তার উপরে খোদাই করে খেজুর গাছ ও শিকলের নকশা দিয়ে কারুকার্য করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মন্দিরের বড় ঘরের দেওয়ালে দেবদারু কাঠের আস্তরণ দিয়ে তার ওপরে সোনার আস্তরণ দিয়েছিলেন| সেই সব দেওয়ালে তালগাছ আর শিকলের ছবি খোদাই করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বড় গৃহের দেওয়াল ভালো সোনায় মোড়া দেবদারু কাঠে ঢেকে দিলেন ও তার উপরে খেজুর গাছ ও শিকলের ছবি খোদাই করলেন৷