2 Chronicles 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি গৃহ, গৃহের কড়িকাঠ, চৌকাঠ, দেয়াল ও দরজা সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং দেয়ালের উপরে কারুবীর আকৃতি করে খোদাই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দিরের ছাদের কড়িকাঠ, দরজার চৌকাঠ, দেয়াল ও দরজাগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং দেয়ালের উপরে তিনি করূবের নকশা ফুটিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি গৃহ, গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, ভিত্তি ও কবাট স্বর্ণে মুড়াইলেন, এবং ভিত্তির উপরে করূবাকৃতি ক্ষুদিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি গৃহ, গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, দেওয়াল ও কবাট স্বর্ণে মুড়াইলেন, এবং দেওয়ালের উপরে করূবাকৃতি ক্ষুদিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেয়ালগুলোতে তিনি করূবদের আকার খোদাই করালেন এবং ছাদের কড়িকাঠ, দরজার ফ্রেম, দেয়াল ও দরজা সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেয়ালগুলোতে তিনি কারুবীদের আকার খোদাই করালেন এবং ছাদের কড়িকাঠ, দরজার ফ্রেম, দেয়াল ও দরজা সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের দেওয়াল, ছাদের ঢালু বরগা, গোবরাটও দরজাগুলি ঐ সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল। দেওয়ালের গায়ে শিল্পীরা করূব মূর্তি খোদাই করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরের কড়িকাঠগুলি, দরজার কাঠামোগুলি, দরজাগুলি এবং মন্দিরের দেওয়ালগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন এবং দেওয়ালের ওপর তিনি করূব দূতদের প্রতিকৃতি খোদাই করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি গৃহ, গৃহের কড়িকাঠ, গোবরাট, দেওয়াল ও দরজা সোনায় মুড়ে দিলেন এবং দেওয়ালের উপরে করূবের ছবি খোদাই করলেন৷