2 Chronicles 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মহা পবিত্র স্থানটি নির্মাণ করলেন। সেটি লম্বায় গৃহের চওড়া অনুসারে বিশ হাত চওড়া ও বিশ হাত লম্বা; এবং তিনি ছয় শত তালন্ত উত্তম সোনা দিয়ে তা মুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মহাপবিত্র স্থানটিও তৈরি করলেন, এবং মন্দিরের প্রস্থানুসারে সেটির দৈর্ঘ্য হল—নয় মিটার করে লম্বা ও চওড়া। ভিতরের দিকটি তিনি ছয়শো তালন্ত খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অতি পবিত্র গৃহ নির্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘতা গৃহের প্রস্থের ন্যায় বিংশতি হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত; এবং তিনি ছয় শত তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অতি পবিত্র গৃহ নির্মাণ করিলেন, তাহার দীর্ঘতা গৃহের প্রস্থের ন্যায় বিংশতি হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত; এবং তিনি ছয়শত তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি মহাপবিত্র স্থানটি তৈরী করলেন। সেটি ঘরের চওড়া অনুসারে বিশ হাত চওড়া ও বিশ হাত লম্বা করা হল। তেইশ টন চারশো কেজি খাঁটি সোনা দিয়ে তিনি ভিতরটা মুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি মহাপবিত্র স্থানটি তৈরী করলেন। সেটি ঘরের চওড়া অনুসারে বিশ হাত চওড়া ও বিশ হাত লম্বা করা হল। তেইশ টন চারশো কেজি খাঁটি সোনা দিয়ে তিনি ভিতরটা মুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিতরের কক্ষটিকেবলা হত মহাপবিত্র স্থান। এর দৈর্ঘ ছিল কুড়ি হাত এবং প্রস্থও কুড়ি হাত অর্থাৎ সমগ্র মন্দিরের প্রস্থের সমান। মন্দিরের মহাপবিত্র স্থানের দেওয়ালগুলি মুড়তে ছশো তালন্ত খাঁটি সোনা লেগেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন মন্দিরের পবিত্রতম স্থানটিও নির্মাণ করেছিলেন| পবিত্রতম স্থানটি দৈর্ঘ্যে ও প্রস্থে ছিল 20 হাত| অর্থাৎ পবিত্রতম স্থানের মাপ আর মন্দিরের প্রস্থের মাপ ছিল এক| পবিত্রতম স্থানের দেওয়ালও 23 টন সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি অতি পবিত্র জায়গা নির্মাণ করলেন, তার দৈর্ঘ্য গৃহের প্রস্থের মত কুড়ি হাত ও প্রস্থ কুড়ি হাত এবং তিনি ছশো তালন্ত ভালো সোনা দিয়ে তা মুড়ে দিলেন৷